মঙ্গলবার, ৯ জুন ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

পররাষ্ট্রমন্ত্রীর মন্ত্রীত্ব থাকবেন কি না এটা প্রধানমন্ত্রীর এখতিয়ার : ওবায়দুল কাদের

বাংলাদেশ অনলাইন :   |   বুধবার, ০৭ সেপ্টেম্বর ২০২২

পররাষ্ট্রমন্ত্রীর মন্ত্রীত্ব থাকবেন কি না এটা প্রধানমন্ত্রীর এখতিয়ার : ওবায়দুল কাদের

ভারত সফরে গিয়ে নির্বাচন নিয়ে বেফাস মন্তব্য করে সমালোচনার মুখে থাকা পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের মন্ত্রীত্ব থাকবে কি না, সেটা প্রধানমন্ত্রীর এখতিয়ার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ৭ সেপ্টেম্বর (বুধবার) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম বিএসআরএফের সংলাপে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ভারত সফরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে না নিয়ে যাওয়া ও কিছুদিন আগে বেফাস মন্তব্য করার কারণে তাকে মন্ত্রী পরিষদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে কি না-এমন এক প্রশ্নের জবাবে জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী সব সময় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হবেন এমন কোনো কথা নেই। নরেন্দ্র মোদি এসছেন, তখন কি (তাদের) পররাষ্ট্রমন্ত্রী সাথে ছিলেন? পররাষ্ট্রমন্ত্রীও তো মানুষ, একজন মানুষ অসুস্থও হতে পারেন।’

‘তার বাসা থেকে শুনেছি তিনি কিছুটা অসুস্থ। এটা হতেই পারে। এখন এজন্য তার কোনো পরিবর্তন, কিছু দিন আগে তার হয়তো একটা স্লিপ হয়েছে, কথাবার্তা বলা, সেটার জন্য তার মন্ত্রিত্ব চলে যাবে কিনা-এ এখতিয়ার তো আমার নেই। এ এখতিয়ার প্রধানমন্ত্রীর, তিনি চাইলে বাদ দিতে পারেন। এ বিষয়ে অন্য কারও কিছু বলার নেই, বললে সেটা হবে অতি কথন।’

Posted ৩:২৯ অপরাহ্ণ | বুধবার, ০৭ সেপ্টেম্বর ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2233 বার পঠিত)

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.