মঙ্গলবার, ৯ জুন ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

এখন যুদ্ধের সময় নয় পুতিনকে মোদি বললেন

বাংলাদেশ অনলাইন :   |   শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২

এখন যুদ্ধের সময় নয় পুতিনকে মোদি বললেন

ছবি : সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উজবেকিস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনের ফাঁকেই এই বৈঠক অনুষ্ঠিত হয়। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ চলাকালীন সময়েই দুই নেতা মুখোমুখি হলেন। এতে যুদ্ধের প্রসঙ্গটি এড়ায়নি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, এখন কোনো যুদ্ধের যুগ নয়। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এটিই তাদের প্রথম বৈঠক। পশ্চিমাদের সঙ্গে ভারতের দারুণ সম্পর্ক চললেও এই যুদ্ধ নিয়ে এখনও রাশিয়ার নিন্দা জানায়নি ভারত। এ ইস্যুতে প্রথম থেকেই নিরপেক্ষ অবস্থানে ছিল দেশটি। মোদির কথার জবাবে পুতিন বলেন, ইউক্রেন নিয়ে আপনার উদ্বেগের কথা আমি জানি। এই বিষয়টি দ্রুত শেষ হোক সেটা আমরাও চাই। এই বিষয়ে যা হয় সেটা তিনি মোদিকে জানাতে থাকবেন বলে প্রতিশ্রুতি দেন পুতিন। আরও বলেন যে, ইউক্রেন যুদ্ধ নিয়ে মোদির যা অবস্থান তা তিনি বুঝতে পারছেন।

এদিকে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ইউক্রেনে যে সব ছাত্ররা আটকে পড়েছিল, তাদের ঘরে ফেরানোর ব্যবস্থা করে দেয়ায় ইউক্রেন ও রাশিয়া দুই দেশকেই ধন্যবাদ জানান মোদি। তিনি পুতিনকে বলেন বিশ্বের জ্বালানি, খাদ্য ও সারের সমস্যার সমাধান করা দরকার। আগে থেকেই সব চোখ তাকিয়ে ছিল মোদি ও পুতিনের দিকে। ইউক্রেন যুদ্ধের কারণে এই বৈঠক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যদিও যুদ্ধ ছাড়াও দুই নেতা বাণিজ্য ও ভূ-রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

এই সম্মেলনে ইরান ও উজবেকিস্তানের রাষ্ট্রপ্রধানদের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে মোদির। তবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে তার সাক্ষাত হবে কিনা তা কোনো পক্ষই নিশ্চিত করে জানায়নি। যদিও এসসিও সম্মেলনের সময় দুই নেতা পাশাপাশি দাঁড়িয়ে ছবি তোলেন।

Posted ১১:২৯ পূর্বাহ্ণ | শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.