মঙ্গলবার, ৯ জুন ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

মদিনায় স্বর্ণের খনির সন্ধান

বাংলাদেশ অনলাইন :   |   সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২

মদিনায় স্বর্ণের খনির সন্ধান

ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যের তেল ও খনিজ সম্পদ সমৃদ্ধ দেশ সৌদি আরবের পবিত্র মদিনায় নতুন স্বর্ণের খনির সন্ধান মিলেছে। স্বর্ণের পাশাপাশি এ খনি তামা সমৃদ্ধও। মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) বৃহস্পতিবার জানিয়েছে, সৌদি ভূতাত্ত্বিক জরিপ (এসজিএস), জরিপ ও খনিজ অনুসন্ধান কেন্দ্র জানিয়েছে, স্বর্ণের মজুত মদিনা অঞ্চলের আল-রাহা সীমানার মধ্যে।

একই সঙ্গে এসজিএস জানিয়েছে, একই অঞ্চলের আল-মাদিক এলাকায় ৪টি সাইটে তামার আকরিকের সন্ধানও পাওয়া গেছে। নতুন সন্ধান পাওয়া এই সোনা ও আকরিকের মজুত স্থানীয় ও আন্তর্জাতিক বিনিয়োগ আকৃষ্ট করবে বলে আশা করছে দেশটির কর্তৃপক্ষ। এই বিনিয়োগের পরিমাণ ৫৩ কোটি ডলার ছাড়াতে পারে, ফলে প্রায় ৪ হাজার কর্মসংস্থান সৃষ্টি হবে।

জুলাই মাসে সৌদি শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রী খালিদ আল-মুদাইফা বলেছিলেন, দেশটিতে গত বছর খনি শিল্পে বিদেশি বিনিয়োগ হয়েছে ৮ বিলিয়ন ডলারের। ২০২২ সালের শুরুতে সৌদি কর্তৃপক্ষ বলেছিল, চলতি দশকের শেষ নাগাদ খনি খাতে ১৭০ বিলিয়ন ডলার বিনিয়োগ আকৃষ্ট করতে চাইছে। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ভিশন ২০৩০-এর আলোকে অর্থনীতিতে জ্বালানি তেল নির্ভরতা কমাতে খনি শিল্প বড় ভূমিকা রাখবে বলে আশা করছে সৌদি আরব।

Posted ১১:২২ পূর্বাহ্ণ | সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.