বাংলাদেশ অনলাইন : | রবিবার, ০৭ জুলাই ২০২৪
ছবি : সংগৃহীত
বগুড়ায় হিন্দু ধর্মালম্বীদের রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তত পাঁচজন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩০ জন। তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ৭ জুলাই (রবিবার) বিকেল সোয়া ৫টার দিকে বগুড়া শহরের সেউজগাড়ী আমতলী মোড়ে এ ঘটনা ঘটে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. স্নিগ্ধ আখতার সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নিহত পাঁচজনের মধ্যে তিনজন নারী ও দুজন পুরুষ। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
Posted ৮:৫৬ অপরাহ্ণ | রবিবার, ০৭ জুলাই ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh