বাংলাদেশ অনলাইন : | সোমবার, ০৩ মার্চ ২০২৫
ছবি : সংগৃহীত
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ৩ মার্চ (সোমবার) গণমাধ্যমকে জানান, ২ মার্চ সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি মহাসচিব। তিনি জানান, গত সপ্তাহে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলায় রাতে বইয়ের মোড়ক উন্মোচন ছিল, সেখানে প্রচুর ধুলাবালি থাকার কারণে অসুস্থ অনুভব করছিলেন তিনি। গত দুদিন যাবত খারাপ লাগছিল। গতকাল চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়েছেন।
শায়রুল কবির জানান, আজ অনেকটা সুস্থ অনুভব করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন ও অনুরোধ করেছেন হাসপাতালে দেখতে যাওয়ার জন্য কেউ যেন অযথা ভিড় না করেন।
Posted ১:০৭ অপরাহ্ণ | সোমবার, ০৩ মার্চ ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh