শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

বাংলাদেশ সফরে রোজা রাখার সিদ্ধান্ত জাতিসংঘ মহাসচিবের

বাংলাদেশ অনলাইন :   |   শুক্রবার, ০৭ মার্চ ২০২৫

বাংলাদেশ সফরে রোজা রাখার সিদ্ধান্ত জাতিসংঘ মহাসচিবের

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। ফাইল ছবি

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে বাংলাদেশে আসছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। আগামী ১৩ মার্চ তার আসার কথা রযেছে। এই সফরে তিনি চার দিন বাংলাদেশে থাকবেন। জাতিসংঘের মহাসচিবের এই সফরের শিরোনাম ‘রামাদান সলিডারিটি ভিজিট’। সফরকালে মুসলিম সম্প্রদায়ের প্রতি সংহতি জানিয়ে রোজা রাখবেন তিনি। পবিত্র রমজান মাসে ঢাকায় আসা হচ্ছে বলেই তিনি রোজা রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

গত বছর মিসর ও জর্ডান সফর করেছিলেন জাতিসংঘের মহাসচিব। সে সময় মুসলিমদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ওই দুই দেশে রোজা রেখেছিলেন তিনি। এবারের রোজার শুরুতেই বিশ্বজুড়ে মুসলমানদের উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব। এক ভিডিও বার্তায় অ্যান্তোনিও গুতেরেস বলেন, ‘বিশ্বজুড়ে মুসলমানরা পবিত্র রমজান মাস পালন শুরু করতে চলেছেন। এ উপলক্ষে তাদের প্রতি আমার উষ্ণ শুভেচ্ছা। রমজান হলো পরিবার ও সম্প্রদায়ের মধ্যে পুনরায় সংযোগ স্থাপনের একটি সুযোগ এবং কম ভাগ্যবানদের স্মরণ করারও একটি সুযোগ।’

গত ৭ ফেব্রুয়ারি নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে এক বৈঠকে রোহিঙ্গা ইস্যু ও অগ্রাধিকারমূলক বিষয়ে প্রধান উপদেষ্টার হাইরিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমান তার হাতে এই আমন্ত্রণপত্র তুলে দেন। সফরের আনুষ্ঠানিকতা ও কর্মসূচির বিস্তারিত পরে প্রকাশ করা হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এটি হবে গুতেরেসের বাংলাদেশে দ্বিতীয় সফর। এর আগে ২০২৩ সালে রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে আলোচনা করতে ঢাকায় এসেছিলেন তিনি।

Posted ৪:৫৭ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৭ মার্চ ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2231 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.