শনিবার, ৬ জুন ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’

বাংলাদেশ অনলাইন :   |   শনিবার, ১৯ জুলাই ২০২৫

রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’

ড্রোন শো’তে নাটক কম করো পিও। ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা স্মরণে রাজধানীর হাতিরঝিলে উদযাপন করা হলো ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’। শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যায় হাতিরঝিল অ্যাম্পিথিয়েটারে চলচ্চিত্র প্রদর্শনী, ‘জুলাইয়ের গান’ এবং ড্রোন শোর মাধ্যমে দিবসটি পালন করা হয়।

জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সূচনা হয়। এরপর প্রদর্শিত হয় দুটি প্রামাণ্যধর্মী চলচ্চিত্র: ‘হিরোস উইদাউট কেপস: প্রাইভেট ইউনিভার্সিটি ইন জুলাই’ এবং ‘ইউ ফেইল্ড টু কিল আবরার ফাহাদ’।

এরপর স্টেজে পারফর্ম করেন শিল্পী সেজান, তাশফি ও সানি, এবং ব্যান্ডদল র‍্যাপার কালেক্টিভ ও আর্টসেল। তারা পরিবেশন করেন ‘জুলাইয়ের গান’ ও প্রতিরোধের সংগীত।

সঙ্গীত পরিবেশনার পর ছিল মনোমুগ্ধকর ড্রোন শো, যেখানে রাতের আকাশজুড়ে ভেসে উঠে প্রতীকী ও প্রতিবাদী বার্তা:

‘নাটক কম করো পিও’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘জাস্টিস উইল বি সার্ভড’, ‘বন্ধ করিনি বন্ধ হয়ে গেছে’ ইত্যাদি। এসব বার্তার মধ্য দিয়ে শিক্ষার্থীদের আত্মত্যাগ ও প্রতিরোধের চেতনা স্মরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্থ সাউথ, ব্র্যাক, ইস্ট ওয়েস্ট, ইউআইইউ, ড্যাফোডিল, ইউল্যাব, স্টেট, ইউডা, ইন্ডিপেন্ডেন্ট, ঢাকা ইন্টারন্যাশনাল, প্রাইম এশিয়া, ইউআইটিএসসহ বহু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দিবসটির অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা, বিশিষ্টজন, এবং শহীদ পরিবারের সদস্যরা।

Posted ৯:৫৯ পূর্বাহ্ণ | শনিবার, ১৯ জুলাই ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2232 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.