শনিবার, ৬ জুন ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

৫ ঘণ্টা পর কলেজ থেকে বের হয়ে ফের গেটে আটকা দুই উপদেষ্টা ও প্রেস সচিব

আন্দোলনে উত্তাল মাইলস্টোন কলেজ, শিক্ষাসচিব প্রত্যাহার

বাংলাদেশ অনলাইন :   |   মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

আন্দোলনে উত্তাল মাইলস্টোন কলেজ, শিক্ষাসচিব প্রত্যাহার

ছবি : সংগৃহীত

শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জুবাইরকে প্রত্যাহার করেছে অন্তর্বর্তী সরকার। ২২ জুলাই (মঙ্গলবার) দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।

এদিন বিকেলে এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে রাত ৩টায় সিদ্ধান্তের ঘটনায় ক্ষুব্ধ হয়ে সচিবালয়ে প্রবেশ করে গাড়ি ভাঙচুর করেছেন শিক্ষার্থীরা। পরে পুলিশের লাঠিপেটায় ছত্রভঙ্গ হয়ে যান তারা। এর আগে দুপুর থেকে সচিবালয়ের সামনে বিক্ষোভ করছিলেন শিক্ষার্থীরা। বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে শিক্ষার্থীরা হঠাৎ করে সচিবালয়ের ১ নম্বর গেটের ভেতরে ঢুকে পড়েন। এরপর তারা সচিবালয়ে অবস্থানরত বেশ কয়েকটি সরকারি গাড়ির কাঁচ ভাঙচুর করেন।

বিক্ষোভে অংশ নেওয়া একজন শিক্ষার্থী ঢাকা পোস্টকে বলেন, গতকাল বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন কলেজের অনেক শিক্ষার্থী মারা গেছে। এমন দুঃখজনক ঘটনার পরও পরীক্ষা স্থগিত করা হয়নি। হঠাৎ করে রাত ৩টার সময় সিদ্ধান্ত নেওয়া হয়। সকালে পরীক্ষা দিতে বের হয়ে জানতে পারি পরীক্ষা স্থগিত হয়েছে। এমন দায়িত্বহীন সিদ্ধান্তের জন্য আমরা শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ চাই।

বিক্ষোভে ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। এই ঘটনায় এখনো সচিবালয়ে থমথমে অবস্থা বিরাজ করছে। মোতায়েন করা হয় সেনাবাহিনী, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।

৫ ঘণ্টা পর কলেজ থেকে বের হয়ে ফের গেটে আটকা দুই উপদেষ্টা ও প্রেস সচিব

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় সেখানে যাওয়া দুই উপদেষ্টা ও প্রেস সচিবকে ঘিরে সৃষ্ট উত্তেজনা এখনো কাটেনি। প্রায় পাঁচ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর কলেজ থেকে বের হতে পারলেও ফের কলেজ গেটে তাদের অবরুদ্ধ করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের তীব্র ক্ষোভের মুখে উপদেষ্টাদের গাড়ি বেরোতে পারেনি। বাধ্য হয়ে ৩টা ৪৮ মিনিটে গাড়ি ঘুরিয়ে ফের কলেজ ক্যাম্পাসে ফেরত আনা হয়।

মঙ্গলবার (২২ জুলাই) সকাল থেকেই মাইলস্টোন কলেজে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে। কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় বহু শিক্ষার্থী হতাহত হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়েছে। তারই ধারাবাহিকতায়, আজ যখন সরকারের দুই উপদেষ্টা আসিফ নজরুল ও সি আর আবরার এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ঘটনাস্থল পরিদর্শনে আসেন, তখন তাদের অবরুদ্ধ করে শিক্ষার্থীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশি পাহারায় তাদের বের করে আনার চেষ্টা করা হলেও, কলেজ গেট পার হওয়ার আগেই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দিয়াবাড়ী গোল চত্বরে আবারো রাস্তায় দাঁড়িয়ে পড়ে এবং উপদেষ্টাদের গতিরোধ করে। শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিচারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করছে।

শিক্ষার্থীদের এই আকস্মিক অবরোধের কারণে উপদেষ্টাদের গাড়ি সামনে এগোতে পারেনি। একপর্যায়ে পরিস্থিতি সামাল দিতে না পেরে ৩টা ৪৮ মিনিটে গাড়ি ঘুরিয়ে ফের মাইলস্টোন কলেজ ক্যাম্পাসের ভেতরে ফেরত আনা হয়। বর্তমানে উপদেষ্টারা কলেজের ভেতরেই অবস্থান করছেন এবং শিক্ষার্থীরা গোল চত্বরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।

গতকাল সোমবার দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুল পর্যায়ের শিক্ষার্থী ছিল। যাদের বেশিরভাগই হতাহত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যুর কথঅ জানিয়েছে আইএসপিআর। তাদের তথ্য অনুযায়ী আহত ও দগ্ধ হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে শতাধিক।

Posted ৫:৪৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2232 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.