শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যা হবে ঐতিহাসিক মুহূর্ত : প্রধান উপদেষ্টা

বাংলাদেশ অনলাইন :   |   বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যা হবে ঐতিহাসিক মুহূর্ত : প্রধান উপদেষ্টা

কানাডার সিনেটর সালমা আতাউল্লাহজানের নেতৃত্বে দেশটির একটি সংসদীয় প্রতিনিধি দল বুধবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে। ছবি : সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যা দেশের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হয়ে উঠবে। ১২ নভেম্বর (বুধবার) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কানাডার সিনেটর সালমা আতাউল্লাহজান এবং দুই সংসদ সদস্য সালমা জাহিদ ও সামীর জুবেরি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।

প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন সিনেটর সালমা আতাউল্লাহজান। বৈঠকে উভয় পক্ষ দ্বিপক্ষীয় বাণিজ্য সহযোগিতা আরও জোরদার এবং রোহিঙ্গা সংকট সমাধানের উপায় নিয়ে আলোচনা করেন।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস প্রতিনিধি দলকে দেশের চলমান সংস্কার প্রক্রিয়া ও আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, ‘আপনারা এমন একসময়ে এসেছেন, যখন বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এখন আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যা হবে দেশের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত।’

প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতি কানাডার অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই। প্রায় ১২ লাখ মানুষ এখানে বসবাস করছে। হাজার হাজার শিশু জন্ম নিচ্ছে এবং নিজের নাগরিকত্ব বা ভবিষ্যৎ সম্পর্কে স্পষ্ট ধারণা ছাড়াই বেড়ে উঠছে। এখন আমরা অর্থনৈতিক কাটছাঁটের মুখোমুখি, যা এ সংকটকে আরও কঠিন করে তুলেছে।’

সিনেটর সালমা আতাউল্লাহজান জানান, রোহিঙ্গা সংকট নিয়ে তিনি বক্তব্য রাখবেন এবং বাস্তুচ্যুত জনগোষ্ঠীকে সহায়তা দেওয়ার জন্য কানাডার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলছি। বিষয়টি অত্যন্ত গুরুতর। বিশ্বের উচিত তাদের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার প্রতি মনোযোগ দেওয়া।’

বৈঠকে সংসদ সদস্য এবং বৈচিত্র্য, অন্তর্ভুক্তি ও প্রতিবন্ধীবিষয়ক মন্ত্রীর সংসদীয় সচিব সামীর জুবেরি বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বৈচিত্র্যকরণের প্রতি কানাডার আগ্রহের কথা উল্লেখ করেন।

প্রতিনিধি দলে অন্য সদস্যদের মধ্যে ছিলেন হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনালের (এইচসিআই) গ্লোবাল প্রধান নির্বাহী মাহমুদা খান, হিউম্যান কনসার্ন ইউএসএর (এইচসিইউএসএ) প্রধান নির্বাহী মাসুম মাহবুব, জেসটাল্ট কমিউনিকেশনসের প্রধান নির্বাহী আহমাদ আত্তিয়া এবং ইসলামিক রিলিফ কানাডার প্রধান নির্বাহী উসামা খান।

বৈঠকে উভয় পক্ষ বস্ত্র, কৃষি ও অন্যান্য খাতে সম্ভাব্য বাণিজ্যের সুযোগ নিয়ে আলোচনা করেন এবং বাংলাদেশের ক্রমবর্ধমান রপ্তানি খাতে কানাডার বিনিয়োগ সম্প্রসারণের ওপর গুরুত্ব আরোপ করেন। বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ও এসডিজিবিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

Posted ৯:৪২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2230 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.