বাংলাদেশ অনলাইন : | শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
বিশ্বের বেশ কিছু দেশে ইন্টারনেট স্বাধীনতার অবনতি ঘটলেও এগিয়েছে বাংলাদেশ। ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ফ্রিডম হাউসের প্রকাশিত ‘ফ্রিডম অন দ্য নেট ২০২৫’ প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের স্কোর ১০০-এর মধ্যে ৪৫, যা গত বছর ছিল ৪০।
প্রতিবেদনে বলা হয়েছে, এবার কিছুটা অগ্রগতি হয়েছে বাংলাদেশের। যদিও প্রতিবেদনে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও তাদের সমর্থকদের বিরুদ্ধে ‘প্রতিশোধমূলক কার্যক্রমের’ কথাও বলা হয়েছে।
বৃহস্পতিবার প্রকাশিত এ প্রতিবেদনে বিশ্বের ৭২টি দেশের ইন্টারনেট স্বাধীনতার চিত্র তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, ২৭টি দেশের পরিস্থিতির অবনতি ঘটেছে, আর ১৭টি দেশ সামগ্রিকভাবে ভালো করেছে। ২০২৪ সালের জুন থেকে চলতি বছরের মে পর্যন্ত তথ্য বিবেচনা করেছে ফ্রিডম হাউস।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে ইন্দোনেশিয়া (৪৮), ভারত (৫১) ও শ্রীলঙ্কা (৫৩)।
Posted ৯:৫০ পূর্বাহ্ণ | শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh