বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে ১০ দলীয় জোট : নাহিদ ইসলাম

বাংলাদেশ অনলাইন :   |   বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬

বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে ১০ দলীয় জোট : নাহিদ ইসলাম

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত

বিপুল ভোটে জয়ী হয়ে ১০ দলীয় জোট সরকার গঠন করবে বলে মন্তব্য করেছেন ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে তিন নেতার মাজারে শ্রদ্ধা, দোয়া ও মোনাজাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই দাবি করেন তিনি।

তিন নেতার মাজারে শ্রদ্ধা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে দলের নির্বাচনি প্রচারণার যাত্রাকে স্বাগত জানিয়ে নাহিদ ইসলাম বলেন, এ জনপদের সবকিছুর সঙ্গেই ঢাকা বিশ্ববিদ্যালয় রয়েছে। তাই এখান থেকেই বাংলার পূর্বপুরুষদের স্মরণ করে এ যাত্রা করছি। এবারের নির্বাচন যাত্রা আধিপত্যবাদ বিরোধী আজাদীর যাত্রা উল্লেখ করে তিনি বলেন, এ যাত্রার প্রধান এজেন্ডা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচার।

নির্বাচনের আগেই হাদি হত্যা মামলার অভিযোগপত্র দাখিলের আহ্বান জানান নাহিদ ইসলাম। এ সময় সরকার ও নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, একটি দলের পক্ষে বিশেষ অবস্থান নিয়েছে সরকার এবং ইসি।

Posted ৩:৩১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2229 বার পঠিত)

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.