বাংলাদেশ অনলাইন : | রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবি : সংগৃহীত
আসন্ন জাতীয় নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়তে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। রবিবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের তিনি বলেন, ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে ৫৫ শতাংশ ভোট পড়েছিল। তবে এবার নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে বলে আমার মনে হয়।
এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, হ্যাঁ ভোট নিয়ে অনেকের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ছিল। জামায়াত-এনসিপি আগেই হ্যাঁ ভোটের পক্ষে বলেছে। আর পরে বিএনপির চেয়ারম্যান হ্যাঁ ভোটের পক্ষে বলেছেন। হ্যাঁ ভোটে মানুষ ভোট দেবে দলের কথা শুনে। এখন বড় বড় দলগুলো যেহেতু হ্যাঁ ভোটের পক্ষে বলেছে। হ্যাঁ ভোট খুব সহজেই হবে বলে আমার মনে হয় বলেও তিনি মন্তব্য করেন।
Posted ৪:২৪ অপরাহ্ণ | রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh