ঢাকা : | বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
প্রধান উপদেষ্টার অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী মহোদয় গত ২ ফেব্রুয়ারি সোমবার রংপুর বিভাগের রংপুর জেলার তারাগঞ্জ উপজেলায় অবস্থিত ব্লিং লেদার প্রোডাক্টস লিমিটেড পরিদর্শন করেন। তিনি অর্থনৈতিক উন্নয়ন ও এলডিসি গ্রাজুয়েশনের বিষয়ে বর্তমান সরকারের চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এলডিসি গ্রাজুয়েশনে ইউরোপের মার্কেটে প্রবেশাধিকারে কি ধরনের ইম্প্যাক্ট করবে সে বিষয়ে আলোচনা হয়।
তিনি আরো বলেন, আগামীতে যারাই সরকারে আসুক তারা ব্যবসায়ীদের বিভিন্ন বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখবে, কারণ ব্যবসায়ীরাই দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

রংপুর বিভাগের রংপুর জেলার তারাগঞ্জ উপজেলায় অবস্থিত উত্তরবঙ্গের সর্ববৃহৎ উৎপাদন কারক ও রপ্তানিকারক জুতা ফ্যাক্টরি ব্লিং লেদার প্রোডাক্টস লিমিটেডে প্রধান উপদেষ্টার বিশেষ সরকারি ড. আনিসুজ্জামান চৌধুরী পরিদর্শনে উপস্থিত হলে তাকে অভ্যর্থনা জানান ব্লিং লেদার প্রোডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ হাসানুজ্জামান হাসান।
পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোববর হোসেন, তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন, পল্লী বিদ্যুৎ তারাগঞ্জ জোনাল অফিসের ডিজিএম শরিফ উদ্দিন লেহাজ, এজিএম মুসলে উদ্দিন এবং ব্লিং লেদার প্রোডাক্টস লিমিটেডের জিএম খালিদ আহসান।
Posted ১:১৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh