বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

চলতি বছর বিশ্বের কোন দেশে কত ঘণ্টা রোজা

বাংলাদেশ অনলাইন :   |   সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

চলতি বছর বিশ্বের কোন দেশে কত ঘণ্টা রোজা

ছবি : সংগৃহীত

মাত্র কয়েকদিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান মাস। চাঁদ দেখার ওপর নির্ভর করে কোনো দেশে রমজান শুরু হবে ১৮ ফেব্রুয়ারি আবার কোথাও ১৯ ফেব্রুয়ারি। তবে ভৌগলিক অবস্থান বিবেচনায় সব দেশে রোজার সময় এক রকম হয় না। এমনকি ঋতু পরিবর্তনের ফলে গত কয়েক বছরের তুলনায় বেশ আরামদায়ক ও স্বস্তিদায়ক হবে এবারের রোজা।

বিষুবরেখার কাছের দেশগুলোতে অল্প সময় রোজা রাখতে হয়। অপরদিকে উত্তর এবং দক্ষিণ অক্ষাংশে ঋতুর উপর নির্ভর করে রমজানের সময় ১৭ থেকে ২০ ঘণ্টা পর্যন্ত অতিক্রম করতে পারে। সৌদি আরব এবং কাতারের মতো দেশগুলো এবার পবিত্র মাস রমজান মাসে প্রতিদিন ১৪ ঘণ্টা রোজা পালন করবেন। গ্রিনল্যান্ড এবং আলাস্কার মতো যেসব দেশে সূর্য কখনও অস্ত যায় না, এসব দেশের মুসলমানদের মক্কা ও সৌদি আরবের সময় অনুপাতে রোজা রাখার পরামর্শ দিয়ে থাকেন ইসলামিক স্কলাররা।

বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের মতো উত্তর গোলার্ধে অবস্থান করা দেশগুলোতে শীতের শেষ ও বসন্তের শুরু হওয়ায় এবার রমজানের প্রথম দিকে দিনের দৈর্ঘ্য কিছুটা কম থাকবে। মাস ক্রমশ এগোতে দিনের দৈর্ধ্য বাড়বে। অর্থাৎ রোজা থাকার সময় বাড়বে।

বিশ্বের বিভিন্ন স্থানে দিনের আলোর স্থায়িত্ব ভিন্ন ভিন্ন হয়। যেহেতু উত্তর গোলার্ধে এখন শীতকাল। তাই, সেখানকার বাসিন্দাদের জন্য রোজার সময় সবচেয়ে কম হবে। প্রথম দিকে রোজা রাখতে হবে প্রায় ১২ থেকে ১৩ ঘণ্টা, যা মাসজুড়ে ধীরে ধীরে বাড়বে।

চিলি, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মতো দক্ষিণ গোলার্ধের দেশগুলোতে বসবাসকারী মুসলিম সম্প্রদায়ের মানুষকে দীর্ঘ সময় রোজা রাখতে হবে। প্রথম দিন তাদের রোজা রাখতে হবে প্রায় ১৪ থেকে ১৫ ঘণ্টা, তবে মাসজুড়ে এ সময় ধীরে ধীরে কমতে থাকবে।

বিশ্বের বিভিন্ন শহরের রোজার সূচি

বাংলাদেশের ঢাকায় প্রথম রোজায় সাহ্‌রির শেষ সময় ভোর ৫টা ১৩ মিনিট। এদিন ইফতার হবে সন্ধ্যা ৫টা ৫৬ মিনিটে। অর্থাৎ প্রথম দিন সব মিলিয়ে ১২ ঘণ্টা ৪৩ মিনিট রোজা রাখতে হবে। রমজানের শেষ দিনে সাহ্‌রির শেষ সময় ৪টা ৪৭ মিনিট এবং ইফতার হবে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে। সে হিসেবে শেষ দিনে রোজার সময় দাঁড়াবে ১৩ ঘণ্টা ২৩ মিনিট।

ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রথম রমজানে সাহ্‌রির শেষ সময় ভোর ৫টা ৩৭ মিনিট। এদিন ইফতার হবে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে। সে হিসেবে প্রথম দিনে রোজার ব্যাপ্তি হবে ১২ ঘণ্টা ৩৮ মিনিট। রমজানের শেষ দিনে সাহ্‌রির শেষ সময় ভোর ৫টা ৭ মিনিট। ইফতার হবে সন্ধ্যা ৬টা ৩৩ মিনিটে। অর্থাৎ শেষ দিনে টানা ১৩ ঘণ্টা ২৬ মিনিট রোজা পালন করতে হবে।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে প্রথম রমজানে সাহ্‌রির শেষ সময় ভোর ৫টা ২৬ মিনিট এবং ইফতার সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে। সেই হিসাবে প্রথম দিনে রোজা রাখতে হবে ১২ ঘণ্টা ২৯ মিনিট। রমজানের শেষ দিনে সাহ্‌রির শেষ সময় ভোর ৪টা ৫০ মিনিট এবং ইফতার হবে সন্ধ্যা ৬টা ১৯ মিনিটে। শেষ দিনে রোজার সময় দাঁড়াবে ১৩ ঘণ্টা ২৯ মিনিট।

মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রথম রমজানে সাহ্‌রির শেষ সময় ভোর ৬টা ১৭ মিনিট এবং ইফতার সন্ধ্যা ৭টা ২৮ মিনিটে। প্রথম দিনে রোজা রাখতে হবে ১৩ ঘণ্টা ১১ মিনিট। রমজানের শেষ দিনে সাহ্‌রির শেষ সময় ভোর ৬টা ১০ মিনিট এবং ইফতার হবে সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে; অর্থাৎ শেষ দিনে রোজার সময় দাঁড়াবে ১৩ ঘণ্টা ১৫ মিনিট।

শ্রীলঙ্কার কলম্বোতে প্রথম রমজানে সাহ্‌রির শেষ সময় ভোর ৫টা ১৭ মিনিট এবং ইফতার সন্ধ্যা ৬টা ২৩ মিনিটে। সেই হিসাবে প্রথম দিন রোজা রাখতে হবে ১৩ ঘণ্টা ৬ মিনিট। রমজানের শেষ দিনে সাহ্‌রির শেষ সময় ভোর ৫টা ৬ মিনিট এবং ইফতার হবে সন্ধ্যা ৬টা ২২ মিনিটে; অর্থাৎ শেষ দিনে রোজার সময় হবে ১৩ ঘণ্টা ১৬ মিনিট।

থাইল্যান্ডের ব্যাংককে প্রথম রমজানে সাহ্‌রির শেষ সময় ভোর ৫টা ২৮ মিনিট এবং ইফতার সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে। প্রথম দিনে রোজা রাখতে হবে ১২ ঘণ্টা ৫৬ মিনিট। রমজানের শেষ দিনে সাহ্‌রির শেষ সময় ভোর ৫টা ১২ মিনিট এবং ইফতার হবে সন্ধ্যা ৬টা ২৯ মিনিটে। শেষ দিনে রোজার সময় দাঁড়াবে ১৩ ঘণ্টা ১৭ মিনিট।

সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রথম রমজানে সাহ্‌রির শেষ সময় ভোর ৫টা ৬ মিনিট এবং ইফতার সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে। সেই হিসাবে প্রথম দিনে রোজা রাখতে হবে ১২ ঘণ্টা ৪৪ মিনিট। রমজানের শেষ দিনে সাহ্‌রির শেষ সময় ভোর ৪টা ৪০ মিনিট এবং ইফতার হবে সন্ধ্যা ৬টা ৪ মিনিটে; অর্থাৎ শেষ দিনে রোজার সময় দাঁড়াবে ১৩ ঘণ্টা ২৪ মিনিট।

কাতারের দোহায় প্রথম রমজানে সাহ্‌রির শেষ সময় ভোর ৪টা ৪৭ মিনিট এবং ইফতার সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে। সেই হিসাবে প্রথম দিন রোজা রাখতে হবে ১২ ঘণ্টা ৪৩ মিনিট। রমজানের শেষ দিনে সাহ্‌রির শেষ সময় ভোর ৪টা ২১ মিনিট এবং ইফতার হবে সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে; অর্থাৎ শেষ দিনেও রোজার সময় দাঁড়াবে ১৩ ঘণ্টা ২৪ মিনিট।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্রথম রমজানে সাহ্‌রির শেষ সময় ভোর ৫টা ৩২ মিনিট এবং ইফতার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে। সেই হিসেবে প্রথম দিনে রোজা রাখতে হবে ১২ ঘণ্টা ৪৩ মিনিট। রমজানের শেষ দিনে সাহ্‌রির শেষ সময় ভোর ৫টা ০৬ মিনিট এবং ইফতার হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে; অর্থাৎ শেষ দিনে রোজার সময় হবে ১৩ ঘণ্টা ২৪ মিনিট।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে প্রথম রমজানে সাহ্‌রির শেষ সময় ভোর ৫টা ২৫ মিনিট এবং ইফতার সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে। প্রথম দিনে রোজা রাখতে হবে ১২ ঘণ্টা ১৫ মিনিট। রমজানের শেষ দিনে সাহ্‌রির শেষ সময় ভোর ৫টা ৫০ মিনিট এবং ইফতার হবে সন্ধ্যা ৭টা ৪ মিনিটে। শেষ দিনে রোজার সময় দাঁড়াবে ১৩ ঘণ্টা ১৪ মিনিট।

সুইজারল্যান্ডের জুরিখ শহরে প্রথম রমজানে সাহ্‌রির শেষ সময় ভোর ৫টা ৪৩ মিনিট এবং ইফতার সন্ধ্যা ৫টা ৫৪ মিনিটে। প্রথম দিন রোজা রাখতে হবে ১২ ঘণ্টা ১১ মিনিট। রমজানের শেষ দিনে সাহ্‌রির শেষ সময় ভোর ৪টা ৪৭ মিনিট এবং ইফতার হবে সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে। শেষ দিনে রোজার সময় হবে ১৩ ঘণ্টা ৫০ মিনিট।

ইতালির রোমে প্রথম রমজানে সাহ্‌রির শেষ সময় ভোর ৫টা ২৮ মিনিট এবং ইফতার সন্ধ্যা ৫টা ৪৭ মিনিটে। সে হিসাবে প্রথম দিনে রোজা রাখতে হবে ১২ ঘণ্টা ১৯ মিনিট। রমজানের শেষ দিনে সাহ্‌রির শেষ সময় ভোর ৪টা ৪১ মিনিট এবং ইফতার হবে সন্ধ্যা ৬টা ২১ মিনিটে; অর্থাৎ শেষ দিনে রোজার সময় দাঁড়াবে ১৩ ঘণ্টা ৪০ মিনিট।

উল্লেখ্য, দেশের অভ্যন্তরেও অঞ্চলভেদে রোজার সময়ের তারতম্য হয়। কিছু অঞ্চলে রোজার সময় বেশি থাকে, আর কিছু অঞ্চলে কম। যেমন রাশিয়া বা চীনের মতো বড় দেশগুলোর অভ্যন্তরে এক প্রান্তের সময়ের ব্যবধান অন্য প্রান্তের চেয়ে অনেক কমবেশি হয়ে থাকে। বাংলাদেশেও জেলায় জেলায় এরকম সময়ের ব্যবধান রয়েছে; যদিও তা বেশি নয়।

Posted ১১:৩৯ অপরাহ্ণ | সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.