বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

বিভিন্ন জায়গায় নিজেদের লোক বসাচ্ছে বিএনপি : এনসিপি

বাংলাদেশ অনলাইন :   |   বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

বিভিন্ন জায়গায় নিজেদের লোক বসাচ্ছে বিএনপি : এনসিপি

সংবাদ সম্মেলন। ছবি : সংগৃহীত

রাজনৈতিক সরকার দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গেই সিটি করপোরেশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় নিজেদের লোক বসানো শুরু করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এ ধরনের পদক্ষেপকে ‘বিধি-বহির্ভূত’ বলেও আখ্যা দেন তিনি।

এনসিপি মুখপাত্র বলেন, ‘বিএনপির এমন সিদ্ধান্ত নতুন বাংলাদেশে গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি। প্রশাসক নিয়োগের ক্ষেত্রে সরকার কোনো সময়সীমা উল্লেখ করেনি; অথচ চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে এটি বাধ্যতামূলক।’ আসিফ মাহমুদ অভিযোগ করে আরও বলেন, মাদকবিরোধী অভিযানের নামে পুলিশের মাধ্যমে ভয়ের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে বর্তমান সরকার।

সংবাদ সম্মেলনে এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম বলেন, ‘জাতীয় নির্বাচন থেকে শিক্ষা নিয়ে স্থানীয় নির্বাচনের পথে হাঁটছে এনসিপি। এনসিপি ১১ দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে যাবে কি না, তা পরে বিবেচনা করা হবে। আপাতত এককভাবে নির্বাচনের কর্মপরিকল্পনা সাজানো হচ্ছে।’

দলের আরেক নেতা হান্নান মাসউদ অভিযোগ করে বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি নেতাদের ওপর হামলা করা হয়েছে, যা এখনো চলমান।’ একই সঙ্গে তিনি নির্বাচনে ভোট কারচুপির অভিযোগও করেন।

Posted ৯:১৭ পূর্বাহ্ণ | বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2229 বার পঠিত)

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.