বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি : নাহিদ ইসলাম

বাংলাদেশ অনলাইন :   |   রবিবার, ০১ মার্চ ২০২৬

রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি : নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজপথ ও সংসদে শক্ত অবস্থান বজায় রাখবে এবং সরকারকে জুলাই হত্যাকাণ্ড ও হাদিসহ সংশ্লিষ্ট হত্যার বিচার নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার (১ মার্চ) বিকেলে রাজধানীর ফার্মগেট কেআইবিতে জাতীয় যুবশক্তি আয়োজিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, সংসদে সংস্কার বাস্তবায়নের জন্য সংস্কার পরিষদ গঠন করে শপথ নেওয়া প্রয়োজন। ফ্যাসিবাদের সকল অপকর্মকে বৈধতা দেওয়া রাষ্ট্রপতিকে অভিশংসন করে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।

একই অনুষ্ঠানে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেন, নতুন বাংলাদেশের জন্য এত প্রাণের উৎসর্গ থাকা সত্ত্বেও শপথ গ্রহণের পর সরকার আশাহত করেছে। প্রতারণার আশ্রয় না নিয়ে জুলাই সংস্কার পরিষদের শপথ অবশ্যই নিতে হবে।

তিনি আরও বলেন, যে রাষ্ট্রপতি ফ্যাসিস্ট সরকারের অপকর্ম ও জুলাই আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছিলেন, তার ভাষণের মাধ্যমে সংসদ শুরু হলে তা গ্রহণযোগ্য হবে না।

Posted ১১:৪৭ অপরাহ্ণ | রবিবার, ০১ মার্চ ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2229 বার পঠিত)

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.