বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

সংবিধান সংস্কার পরিষদের বিষয় সংসদে সমাধান না হলে রাজপথে যাব : বিরোধীদলীয় নেতা

বাংলাদেশ অনলাইন :   |   সোমবার, ১৬ মার্চ ২০২৬

সংবিধান সংস্কার পরিষদের বিষয় সংসদে সমাধান না হলে রাজপথে যাব : বিরোধীদলীয় নেতা

জামায়াতের আমির শফিকুর রহমান

সংবিধান সংস্কার পরিষদের বিষয়টি সংসদে আলোচনা করে সমাধান করতে চায় জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। সংসদে সমাধান না হলে রাজপথে আন্দোলনের ঘোষণা দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমান। রোববার সংসদের অধিবেশনের মুলতবি শেষে সংসদে গেটে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন বিরোধীদলীয় নেতা।

শফিকুর রহমান বলেন, স্পিকারের অনুরোধ অনুযায়ী আমরা নোটিশ প্রদান করব। সংসদের ভেতরেই এর সমাধান করতে চাই। কিন্তু কোনো কারণে সংসদের ভেতরে স্বাভাবিক সমাধান না পেলে তখন আমাদের রাজপথে আন্দোলনে যেতে হবে। কিন্তু আমরা তা চাই না, কারণ যেহেতু বিষয়টা উত্থাপন করেছি, স্পিকার বিবেচনায় নিয়ে নোটিশ দিতে বলেছেন, সে ধারাবাহিকতায় এটা চলতে পারে।

স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে বিষয়টি আলোচনার প্রস্তাব করেছেন— এ বিষয়ে বিরোধীদলীয় নেতা বলেন, আমরা এটি কার্য উপদেষ্টার বিষয় মনে করি না। আমরা মনে করি এটা সংসদের বিষয়। সংসদেই সমাধান হোক।

সংবিধানে সংবিধান সংস্কার পরিষদ না থাকার বিষয়ে সরকারি দলের বক্তব্য প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, সংবিধানে ২০২৬ সালে কোনো ভোট ছিল না। রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে হয়েছে। সে আদেশের একটি অংশ সংবিধানের বাইরে গেলেও মানবেন, আরেক অংশ বাইরে গেলে মানবেন না, না মানলে দুইটাই না মানেন। মানলে দুইটাই মানতে হবে। জনগণের ইচ্ছা হচ্ছে সুপ্রিম সংবিধান। যেখানে গণভোটে রায় নিয়েছেন। গণভোটে ওনারাও (সরকারি দল) সম্মত, আমরাও সম্মত। আমাদের দাবি ছিল গণভোট আগে হোক, ওনাদের দাবি ছিল গণভোট একই দিনে হোক। ওনাদের দাবিই বাস্তবায়ন হয়েছে। তারাতো গণভোট চাননি, এটা বলেন নাই। গণভোটে সংস্কারের পক্ষের প্রস্তাব বিজয়ী হয়েছে। আপনারা কি বিশ্বাস করেন সরকার আপনাদের দাবি শেষ পর্যন্ত মানবে— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা বিশ্বাস করতে চাই।

 

Posted ৯:৩৭ পূর্বাহ্ণ | সোমবার, ১৬ মার্চ ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2229 বার পঠিত)

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.