বাংলাদেশ অনলাইন : | মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
ছবি : সংগৃহীত
কলম্বিয়ার বিমান বাহিনীর একটি পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৬৬ জন নিহত হয়েছে। কলম্বিয়া বিমান বাহিনীর সাম্প্রতিক ইতিহাসে অন্যতম প্রাণঘাতী এই দুর্ঘটনায় আহত হয়েছে আরও বহু মানুষ। দেশটির প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো সানচেজ এক্স এ জানিয়েছেন, পেরুর সীমান্তবর্তী পুয়ের্তো লেগুইসামো থেকে উড্ডয়নের সময় মার্কিন কোম্পানি লকহিড মার্টিনের তৈরি হারকিউলিস সি-১৩০ পরিবহন বিমানটি দুর্ঘটনায় পড়ে। পুয়ের্তো লেগুইসামো কলম্বিয়ার দক্ষিণাঞ্চলীয় আমাজন অঞ্চলের প্রদেশ পুতুমায়োর প্রত্যন্ত এলাকার একটি ছোট শহর।
কলম্বিয়ার সামরিক বাহিনীর দুই সূত্র রয়টার্সকে জানান, সোমবার দুর্ঘটনার পর সন্ধ্যার মধ্যে মৃত্যুর সংখ্যা দ্বিগুণ হয়ে ৬৬ জনে দাঁড়ায়।
সিএনএন একটি ভিডিও শেয়ার করে জানিয়েছে, বিমানটি পুয়ের্তো লেগুইসামোর কাউকাইয়া বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল। তারপর উড়তে থাকা অবস্থায়ই ধারবাহিকভাবে উচ্চতা হারাতে থাকে। পরবর্তীতে বিমানটি দ্রুত নিচে পড়ার সময় এর একটি ডানা গাছের সঙ্গে ধাক্কা খায়।
বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গেই বিমানটি আগুন ধরে যায় আর এতে ভেতরে থাকা বোমা বিস্ফোরিত হতে শুরু করে, জানিয়েছেন দমকল কর্মী এদুয়ার্দো সান হুয়ান।
Posted ১০:৩৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh