বাংলাদেশ অনলাইন : | শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি : সংগৃহীত
সৌদি আরবের অর্থমন্ত্রী মোহাম্মদ আল-জাদান মিয়ামিতে অনুষ্ঠিত ফিউচার ইনভেস্টমেন্ট ইনস্টিটিউটের প্রায়োরিটি সামিটে সতর্কবার্তা দিয়েছেন।
তিনি বলেছেন, ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইল সংঘাত দ্রুত সমাধান করা না হলে বিশ্ববাজারে সরবরাহ শৃঙ্খল মারাত্মকভাবে বিঘ্নিত হতে পারে, বিশেষ করে তেলের ক্ষেত্রে পরিস্থিতি নাটকীয়ভাবে খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে।
আল-জাদান বলেন, ‘আমাদের নিশ্চিত করতে হবে যে আমরা এই সংঘাত দ্রুত সমাধান করব, যাতে বিশ্ব অর্থনীতি আরও ক্ষতিগ্রস্ত না হয়। আমরা একযোগে কাজ করতে হবে।’
তিনি আরও উল্লেখ করেন, ‘গত কয়েক সপ্তাহে সরবরাহ শৃঙ্খল বিঘ্নিত হওয়ার প্রভাব কোভিড-পরবর্তী সময়ের চ্যালেঞ্জের থেকেও বড়। যদি এটি অব্যাহত থাকে, আরও গুরুতর প্রভাব দেখা দেবে।’ আল জাজিরা
Posted ১১:০৩ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh