বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

আপনি বীর মুক্তিযোদ্ধা, আমিও শহীদ পরিবারের সন্তান : জামায়াত আমির

বাংলাদেশ অনলাইন :   |   মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

আপনি বীর মুক্তিযোদ্ধা, আমিও শহীদ পরিবারের সন্তান : জামায়াত আমির

ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত

গণভোট ও জুলাই সনদ নিয়ে জাতীয় সংসদে আলোচনার শুরুতে নিজেকে শহীদ পরিবারের সন্তান হিসেবে দাবি করেছেন জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (৩১ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে তিনি এ দাবি করেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার আজ ৫৪ বছর অতিক্রান্ত হয়েছে। এর মধ্যে অনেক সরকারই গঠিত হয়েছে এবং পরিবর্তন হয়েছে। মানুষের বিপুল প্রত্যাশার জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা সকলেই বলে থাকি, স্বাধীনতার পূর্ণ আকাঙ্ক্ষা এখনও বাস্তবায়িত হয়নি।’

স্পিকারের উদ্দেশে তিনি বলেন, ‘আপনি একজন গর্বিত বীর মুক্তিযোদ্ধা, বীর বিক্রম। আমিও ক্ষুদ্র একটি শহীদ পরিবারের সন্তান। সেই মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছিলেন, আমাদের পরিবার কয়েক ফোঁটা রক্ত দিয়ে তাদের সঙ্গে শরিক হওয়ার সৌভাগ্য অর্জন করেছে।’

বাংলাদেশ আমাদের সকলের পর্যায়ক্রমে কেউ না কেউ এই দেশের শাসনভার পরিচালনা করবেন এটাই স্বাভাবিক।

জামায়াত আমির, সর্বশেষ ২০০৯ সালে যারা সরকার গঠন করেছিলেন ২০০৮ সালের একটা বুঝাপোড়ার নির্বাচনের মধ্য দিয়ে তারা দেশে কি করেছেন তার জ্বলন্ত সাক্ষী আজকের এই সংসদ। আমি সেদিনও বলেছিলাম, আমার ধারণা, ফ্যাসিস্ট সরকারের হাতে নির্যাতনের শিকার হননি- এমন বোধয় কোন সদস্য এখানে নেই। কেউ হয়েছেন বারবার, কেউ হয়েছেন হয়তো একবার যারা সৌভাগ্যবান। অনেকেই দেশেই থাকতে পারেননি। নির্যাতনের ভয়াবহতা এতটাই ভারী ছিল যে তারা নিজ জন্মস্থানের মাটি আকড়ে ধরে থাকতে।

তিনি বলেন, ওই ফ্যাসিবাদ যাতে আর ফিরে না আসে এইজন্যই জুলাইতে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল যে দেশ একটা ন্যায্যতার ভিত্তিতে, ন্যায়বিচারের উপরে একটা দেশ কায়েম হবে। যেখানে সবাই সবার সমান অধিকার পাবে নাগরিক হিসাবে।

এর আগেও জামায়াতের আমির নিজেকে শহীদ পরিবারের সদস্য হিসেবে নিজেকে পরিচয় করিয়েছেন। তবে, জাতীয় সংসদে এবারই প্রথমবারের মতো এ দাবি করলেন তিনি।

Posted ১০:১২ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2229 বার পঠিত)

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.