বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

গণভোটের রায় না মানলে রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপির

বাংলাদেশ অনলাইন :   |   সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

গণভোটের রায় না মানলে রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপির

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, গণভোটের রায়কে না মানলে সরকারকে অবৈধ আখ্যায়িত করে আন্দোলন কর্মসূচি নিয়ে মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছে তার দল। রোববার (৫ এপ্রিল) রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আসিফ বলেন, জিয়াউর রহমানের সময় কিংস পার্টি গঠনের লক্ষ্যেই গণভোট করা হয়েছিল। কিন্তু এবারের গণভোট সে জন্য হয়নি। গণভোটের রায়কে না মানলে, সেদিন থেকেই এ সরকারকে অবৈধ সরকার বলব এবং রাজপথে নামতে সময় নেব না। এ সময় প্রশাসক নিয়োগের বিষয়ে বিএনপি সংবিধান লঙ্ঘন করেছে বলেও অভিযোগ করেন এই নেতা।

এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা অভিযোগ করে বলেন, বিএনপির অনেকে ঋণখেলাপি হয়েও নির্বাচনে অংশ নেয়ার চেষ্টা করেছে। রিটার্নিং কর্মকর্তা পক্ষপাতদুষ্ট হয়ে তাদের বৈধতা দিয়েছে। দ্বৈত্ব নাগরিকত্ব বিষয়ে ইসি সংবিধানের ব্যাখ্যা দেয়ার চেষ্টা করছে, এটি খুবই বিপজ্জনক প্রবৃত্তি। কমিশন আইন অনুসরণ করবেন, ব্যাখ্যা দেয়ার এখতিয়ার তাদের নেই।

Posted ৯:৫৩ পূর্বাহ্ণ | সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2229 বার পঠিত)

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.