বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

খরচ কমাতে ঘরে ঘরে ডাক সেবা বন্ধ করছে কানাডা

বাংলাদেশ অনলাইন :   |   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

খরচ কমাতে ঘরে ঘরে ডাক সেবা বন্ধ করছে কানাডা

ছবি : রয়টার্স

কানাডার রাষ্ট্রায়ত্ত ডাক সংস্থা কানাডা পোস্ট ধীরে ধীরে ঘরে ঘরে চিঠি পৌঁছানোর সেবা বন্ধ করার উদ্যোগ নিয়েছে। এর বদলে চালু করা হবে ‘কমিউনিটি মেইলবক্স’, অর্থাৎ একটি নির্দিষ্ট স্থানে একাধিক বাসিন্দার জন্য আলাদা ডাকবক্স ব্যবস্থা।

অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম এবিসি নিউজের খবরে বলা হয়েছে, প্রথম ধাপে ১৩টি কমিউনিটিতে প্রায় ১ লাখ ৩৬ হাজার ঠিকানাকে এই নতুন ব্যবস্থায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। সংস্থাটির লক্ষ্য, আগামী পাঁচ বছরে প্রায় ৪০ লাখ ঠিকানায় ঘরে চিঠি পৌঁছানোর ব্যবস্থা পুরোপুরি বন্ধ করা।

কানাডা পোস্টের মুখপাত্র জন হ্যামিল্টন জানান, এই পরিবর্তন রাতারাতি হচ্ছে না। প্রতিটি এলাকায় পরিকল্পনা থেকে বাস্তবায়ন পর্যন্ত সময় লাগতে পারে ৬ থেকে ৯ মাস। স্থানীয় কর্তৃপক্ষ ও বাসিন্দাদের সঙ্গে আলোচনা করেই মেইলবক্সের স্থান নির্ধারণ করা হবে বলেও জানান তিনি।

হ্যামিল্টন আরো জানিয়েছেন, বর্তমানে কানাডার ১ কোটি ৭৬ লাখ ঠিকানার মধ্যে প্রায় ৭৫ শতাংশই কোনো না কোনো কেন্দ্রীভূত ডাক ব্যবস্থার আওতায় রয়েছে, যেমন কমিউনিটি মেইলবক্স, পোস্ট অফিস বক্স বা অ্যাপার্টমেন্ট ডেলিভারি।

এই পরিবর্তনের পেছনে বড় কারণ আর্থিক সংকট। কানাডা পোস্ট জানিয়েছে, শুধু ২০২৫ সালের প্রথম ৯ মাসেই তাদের ক্ষতি ১ বিলিয়ন কানাডিয়ান ডলার ছাড়িয়েছে। নতুন এই পদক্ষেপ বাস্তবায়িত হলে বছরে প্রায় ৪০০ মিলিয়ন ডলার সাশ্রয় হবে বলে আশা করছে সংস্থাটি।

তবে এই পরিবর্তনের ফলে কর্মীদের চাকরি যাবে না বলেও আশ্বস্ত করেছে কর্তৃপক্ষ।
যদিও চিঠি বহনকারীর সংখ্যা কমবে, তাদের অন্য কাজে নিয়োজিত করা হবে।

এদিকে, ডাক বিভাগের কর্মীদের সংগঠন কানাডিয়ান ইউনিয়ন অব পোস্টাল ওয়ার্কারস নতুন চুক্তি নিয়ে ভোটে যাচ্ছে। ২০২৩ সালের নভেম্বর থেকে নতুন চুক্তি ছাড়াই কাজ করছেন তারা, এ সময়ের মধ্যে একাধিক ধর্মঘটও হয়েছে।

নতুন এই উদ্যোগ নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়াও আসতে শুরু করেছে। ব্রিটিশ কলাম্বিয়ার নর্থ ভ্যাঙ্কুভারের বাসিন্দা লিয়ান বিডন বলেন, ‘আমার এতে কোনো সমস্যা হবে না।
খরচ কমিয়ে ডাক সেবা টিকিয়ে রাখতে এটি ভালো সিদ্ধান্ত।’

সব মিলিয়ে, কানাডার ডাক ব্যবস্থায় এটি একটি বড় পরিবর্তনের সূচনা—যা ভবিষ্যতে আরও বিস্তৃত আকার নিতে যাচ্ছে।

Posted ৯:৪৮ পূর্বাহ্ণ | শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.