বাংলাদেশ অনলাইন : | সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
ছবি : সংগৃহীত
শেনজেন ভিসাপ্রাপ্ত যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে ঢাকায় অবস্থিত শেনজেনভুক্ত দেশগুলোর দূতাবাস। সোমবার (২৭ এপ্রিল) সকালে ঢাকায় জার্মান দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ নির্দেশনার বিষয়টি জানানো হয়।
নির্দেশনায় বলা হয়েছে, যাদের শেনজেন ভিসা অনুমোদিত হয়েছে, তাদের অবশ্যই আবেদনকালে জমা দেওয়া ভ্রমণ পরিকল্পনা কঠোরভাবে অনুসরণ করতে হবে। নির্ধারিত পরিকল্পনার বাইরে ভ্রমণ করলে ভবিষ্যতে শেনজেনভুক্ত দেশগুলোর ভিসা প্রাপ্তিতে জটিলতা তৈরি হতে পারে, এমনকি ভিসা প্রত্যাখ্যানের ঝুঁকিও রয়েছে।
এ কারণে ভিসাধারীদের নির্ধারিত সময়সূচি, গন্তব্য এবং ভ্রমণের উদ্দেশ্য অনুযায়ী যাত্রা সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে ভ্রমণ পরিকল্পনায় কোনো পরিবর্তন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগেই অবহিত করার আহ্বান জানানো হয়েছে। দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, শেনজেন ভিসা নিয়মের প্রতি সম্মান বজায় রাখা ভবিষ্যৎ ভিসা সুবিধা নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
Posted ৯:৪৬ অপরাহ্ণ | সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh