বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

শেখ হাসিনা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল : স্পিকার

বাংলাদেশ অনলাইন :   |   রবিবার, ০৩ মে ২০২৬

শেখ হাসিনা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল : স্পিকার

স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আব্দেলুয়াহাব সাইদানির সাক্ষাতের একটি মুহূর্ত

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি বলেছেন, বাংলাদেশে বিগত ১৬ বছরের শেখ হাসিনার শাসনামলে গণতন্ত্র বিপন্ন হয়েছিল। বিরোধী দলগুলোর ওপর দমন-পীড়ন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। গণতন্ত্র পুন:প্রতিষ্ঠার এই দীর্ঘ সময়ে মরহুম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মত্যাগ ইতিহাসে অবিস্মরণীয়।

তিনি বলেন, সর্বশেষ অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের জনগণ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে। রোববার (৩ মে) বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আব্দেলুয়াহাব সাইদানির সৌজন্য সাক্ষাতকালে তিনি এসব কথা বলেন।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, দুই দেশের জনগণের সাথে জনগণের যোগাযোগ এবং সাংস্কৃতিক মেলবন্ধনের শক্ত ভিত্তির ওপর ভর করেই বাংলাদেশ ও আলজেরিয়ার আগামীর যৌথ অগ্রযাত্রা ত্বরান্বিত হবে।

তিনি বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে আলজেরিয়া সরকারের সমর্থন বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে চলমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো উজ্জীবিত করেছে।

এসময় আলজেরিয়ার রাষ্ট্রদূত বলেন, আলজেরিয়ার সরকার ও জনগণ বাংলাদেশে অনুষ্ঠিত সর্বশেষ অবাধ ও সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপক প্রশংসা করেছে।

সাক্ষাৎকালে তারা উভয়েই দুই দেশের মধ্যে ক্রীড়া, কারিগরি সহায়তা, জাহাজ নির্মাণ শিল্প, পোশাক রপ্তানি, শিক্ষাক্ষেত্রে সহযোগিতা ও জ্বালানি নিয়ে মতবিনিময় করেন।

স্পিকার আলজেরিয়ার সাথে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন, শক্তিশালী কূটনৈতিক সম্পর্ক স্থাপন ও সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময়ের উপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আলজেরিয়ার দূতাবাসের প্রতিনিধিদলের সদস্য এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Posted ১০:১৪ অপরাহ্ণ | রবিবার, ০৩ মে ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2229 বার পঠিত)

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.