বাংলাদেশ অনলাইন : | সোমবার, ০৪ মে ২০২৬
ছবি : সংগৃহীত
হজযাত্রীদের জন্য নতুন একটি ডিজিটাল সুবিধা চালু করেছে সৌদি আরবের পাসপোর্ট অধিদপ্তর। এখন থেকে হজযাত্রীরা ডিজিটাল পরিচয়পত্র ব্যবহার করে দেশটির ভেতরে চলাচল করতে পারবেন। ফলে কাগজের পাসপোর্ট সঙ্গে বহনের প্রয়োজন কমে যাবে।
পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনলাইন সেবা Absher প্ল্যাটফর্মে নিবন্ধনের মাধ্যমে এই ডিজিটাল পরিচয়পত্র সংগ্রহ করা যাবে।
অধিদপ্তরের মতে, এই পরিচয়পত্রটি একটি স্বীকৃত সরকারি দলিল হিসেবে কাজ করবে। হজযাত্রীরা অবস্থানকালীন সময়ে এটি ব্যবহার করে সহজেই বিভিন্ন স্থানে যাতায়াত করতে পারবেন। নতুন এই ব্যবস্থার ফলে পাসপোর্ট বহনের ঝামেলা কমবে এবং ভ্রমণ আরও নিরাপদ ও সহজ হবে বলে মনে করছে কর্তৃপক্ষ।
Posted ৯:৪৩ পূর্বাহ্ণ | সোমবার, ০৪ মে ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh