বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ভারতের উত্তর প্রদেশে ঝড়-বৃষ্টির তাণ্ডবে নিহত ৫৬

বাংলাদেশ অনলাইন :   |   বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

ভারতের উত্তর প্রদেশে ঝড়-বৃষ্টির তাণ্ডবে নিহত ৫৬

ছবি : সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশে প্রবল ঝড়, ভারী বৃষ্টি ও বজ্রপাতে অন্তত ৫৬ জন নিহত হয়েছে। বুধবারের এ দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে প্রয়াগরাজ, ভাদোহি, ফতেহপুর, উন্নাও, কানপুর দেহাত, চান্দাউলি, সোনভদ্র ও বদাউঁ জেলায়। সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। জেলা প্রশাসন ও বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, প্রয়াগরাজ ও ভাদোহিতে ১৬ জন করে নিহত হয়েছেন। এ ছাড়া ফতেহপুরে ৯ জন, বদাউঁয়ে ৫ জন, উন্নাওয়ে ৪ জন, কানপুর দেহাতে ৩ জন, চান্দাউলিতে ২ জন এবং সোনভদ্রে ১ জনের মৃত্যু হয়েছে।

তবে এখনো পর্যন্ত পুরো রাজ্যে হতাহত ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ সরকারি হিসাব প্রকাশ করা হয়নি। রাজ্য সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, বিভিন্ন জেলা থেকে তথ্য সংগ্রহ ও যাচাইয়ের কাজ চলছে। যাচাই শেষে ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণের ঘোষণা দেওয়া হবে।

এদিকে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন এবং দ্রুত ত্রাণ ও আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্তদের কাছে ২৪ ঘণ্টার মধ্যে সহায়তা পৌঁছাতে জেলা প্রশাসনকে সক্রিয় থাকতে বলা হয়েছে।

পাশাপাশি সব জেলার জেলা ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দুর্গত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে রাজস্ব বিভাগ, কৃষি বিভাগ ও বীমা কোম্পানিগুলোকে জরিপ চালিয়ে দ্রুত প্রতিবেদন জমা দিতেও বলা হয়েছে। এরপর দ্রুত ক্ষতিপূরণ প্রদানের প্রক্রিয়া শুরু য়া শুরু হবে বলে জানিয়েছে প্রশাসন।

Posted ৯:১৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.