Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

করোনাকালের শরীর চর্চা

বাংলাদেশ অনলাইন ডেস্ক :   |   শনিবার, ২০ জুন ২০২০

করোনাকালের শরীর চর্চা

করোনার প্রকোপ যে দেশে এখন সব থেকে বেশি, সেখানেই খুলে গেল কিছু জিম। প্রায় তিন মাস পর ছোঁয়া এড়িয়ে সেখানে জড়ো হচ্ছে মানুষ, চলছে শরীরচর্চা। এমনই কিছু ছবি ও ভিডিও শেয়ার হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যাতে দেখা যায় কিভাবে শরীর চর্চা চলছে সেখানে।
ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, জিমের মধ্যে প্রত্যেকের জন্য আলাদা আলাদা জায়গার ব্যবস্থা করা হয়েছে। কয়েক ফুট দূরত্বে সেই জায়গাগুলোকে পলিথিনের স্বচ্ছ আবরণ দিয়ে ঘিরে দেয়া হয়েছে। তার ভেতরে দাঁড়িয়ে শরীর চর্চা চলছে। আর একটু দূরে দাঁড়িয়ে থাকছেন প্রশিক্ষক।

এই ছবি আমেরিকার ক্যালিফোর্নিয়ার দ্য সাউথ বে ফিটনেস নামে এক জিমে ধরা পড়েছে। এটি রেডন্ডো বিচ এলাকায় অবস্থিত। আর শুধু যে জিমের ভেতরেই এমন সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনে শরীর চর্চা চলছে তাই নয়, জিমে ঢোকার আগেও তাদের যতটা সম্ভব স্যানিটাইজ করার ব্যবস্থা করা হচ্ছে। শরীরের তাপমাত্রাও পরীক্ষা করা হচ্ছে নিয়মিত।
এই জিমের মালিক পিট স্যাপসিন জানিয়েছেন, গত কয়েক মাস তাদের ব্যবসার ক্ষেত্রে খুব খারাপ সময় গিয়েছে। কিন্তু এখন আস্তে আস্তে জিমে ভিড় বাড়ছে। জিমে এই প্লাস্টিকের পাইপ ও পাতলা আবরণের আলাদা আলাদা জায়গা বানাতে তাদের তিন দিন সময় লেগেছে। যারা নিয়মিত জিমে শরীর চর্চা করেন তারাও বলছেন, কিছু বাধা নিষেধের মধ্যে দিয়ে হলেও তারা যে আবার এখানে ফিরতে পেরেছেন এটাই আশার কথা। ইন্টারনেট।

Posted ৮:৪০ অপরাহ্ণ | শনিবার, ২০ জুন ২০২০

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2292 বার পঠিত)

রহস্যময়

(1158 বার পঠিত)

এক ঘণ্টার মেয়র!

(960 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: weeklybangladesh@yahoo.com

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.