শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

অভিনয় ছেড়ে ধর্ম পালনে মনোযোগী হলেন তামিম

বাংলাদেশ অনলাইন :   |   বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

অভিনয় ছেড়ে ধর্ম পালনে মনোযোগী হলেন তামিম

পবিত্র কাবাঘরের সামনে তামিম মৃধা। ছবি : সংগৃহীত

ইউটিউবার, অভিনেতা ও গায়ক হিসেবে পরিচিত তামিম মৃধা বর্তমানে শোবিজ অঙ্গনের জনপ্রিয় তারকাদের একজন। তবে সাম্প্রতিক সময়ে অভিনয়ের চেয়ে তিনি বেশি সময় দিচ্ছেন ধর্মকর্মে। পরিবর্তন এসেছে তার বাহ্যিক রূপেও। লম্বা দাড়ি রেখেছেন। তাকে প্রায়ই দেখা যাচ্ছে ইসলামিক বিষয়ক নানা কনটেন্টে।

সম্প্রতি পবিত্র উমরাহ পালনে সৌদি আরবে যান তিনি। সেখানকার একটি ছবি ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন নিজের অনুভূতির প্রকাশ করেছেন। ছবিতে দেখা গেছে তিনি পবিত্র কাবাঘরের সামনে দাঁড়িয়ে আছেন।

ছবির ক্যাপশনে তামিম মৃধা লেখেন, ‘আমাকে অনেকেই জিজ্ঞেস করে, এখন আমার রিজিকের কী অবস্থা। আমি ভাবি রিজিক নয় আসলে কি? এই যে আমি ভাবছি, ঘুমাচ্ছি, কথা বলছি, হাঁটছি, শান্তি পাচ্ছি, সন্তুষ্ট হতে পারছি- এই সবকিছুই তো আমার রিজিক! সেই রিজিক নিয়েই আমি আমার সবচেয়ে প্রিয় জায়গায় আল্লাহকে এবং আমার নিজেকে সন্তুষ্ট করতে পারছি, এর থেকে ভালো আর কি হতে পারে?’

শুকরিয়া আদায় করে তিনি আরো উল্লেখ করেন, ‘আলহামদুলিল্লাহ! দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকেই অন্তত একবার এই জায়গাটায় আসার তৌফিক দান করেন।’

Posted ৮:৪৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ডিপজলের বিয়ে!

(1482 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.