বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

নিউইয়র্কে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত : জ্যাকসন হাইটস এলাকাবাসী

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নিউইয়র্কে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত : জ্যাকসন হাইটস এলাকাবাসী

জ্যাকসন হাইটস এলাকাবাসী

বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে নিউইয়র্কের সর্বদলীয় সামাজিক সংগঠন ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’ প্রতি বছরের মতো এবারও দোয়া মাহফিল ও তবারক বিতরণ কর্মসূচির আয়োজন করে। গত ৩০ মে শনিবার বিকেল ৫টায় জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রায় ৫ হাজার মানুষের জন্য খাবার এবং ৫ হাজার জায়নামাজ বিতরণ করা হয় বলে আয়োজকরা জানান। অনুষ্ঠানে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সদস্য সচিব আমানত হোসেন আমান। মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-সহ প্রয়াত জাতীয় নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

দোয়া মাহফিলের আগে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি ও ট্রাস্টিবোর্ডের সাবেক চেয়ারম্যান এম আজিজ, মূলধারার রাজনীতিক অ্যাটর্নি মঈন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মীর মশিউর রহমান, বিশিষ্ট রাজনীতিক আলাউদ্দিন বুলু, গিয়াস আহমেদ, জসিম ভূঁইয়া, গিয়াস উদ্দিন, আবু সাঈদ আহমদ, গোলাম ফারুক শাহীন, আমিনুল ইসলাম স্বপন, সৈয়দা মাহমুদা শিরীন, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, বিশিষ্ট ব্যবসায়ী ফাহাদ সোলায়মান, জ্যাকসন হাইটস এলাকাবাসীর সভাপতি শাকিল মিয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ নমী, প্রধান সমন্বয়কারী সারোয়ার খান বাবু, আহ্বায়ক দেওয়ান মনির, তত্ত্বাবধায়ক এজাজুল ইসলাম নাঈমসহ আরও অনেকে।

বক্তারা তাদের বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে একজন সৎ, দেশপ্রেমিক ও দূরদর্শী রাষ্ট্রনায়ক হিসেবে উল্লেখ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে জ্যাকসন হাইটস এলাকাবাসীর এ সর্বজনীন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠান শেষে দেশি-বিদেশি বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে তবারক বিতরণ করা হয়। পাশাপাশি পৃথক বুথ থেকে আগ্রহীদের মাঝে জায়নামাজ বিতরণ করা হয়।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীর এই অনুষ্ঠানের প্রধান আহ্বায়ক ছিলেন দেওয়ান মনির আর সদস্যসচিব ছিলেন আমানত হোসেন আমান। যুগ্ম আহ্বায়ক ছিলেন শেখ নোমান পলাশ, শামস জনি, কাজী আমিনুল ইসলাম স্বপন, রন হক, সেলিম আহমেদ, মানিক বাবু, ইক্তারুজ্জামান রতন। যুগ্ম সদস্যসচিব ছিলেন আফতাব জনি, এ সিদ্দিক পাটওয়ারী, আল মামুন সবুজ, মনিরুল ইসলাম মনির, জাহাঙ্গীর আলম জয়, মোহাম্মদ রইচ উদ্দিন, ওয়াহিদুজ্জামান নিলু, নূর হোসেন। প্রধান সমন্বয়কারী ছিলেন সারওয়ার খান বাবু এবং সমন্বয়কারী ছিলেন রফিকুল ইসলাম ডালিম, শফিউদ্দিন মিয়া, আব্দুস সামাদ টিটু, মিজানুর রহমান মিজান, মো. মফিজুর রহমান, মিয়া মো. দুলাল, ফারুক হোসেন মজুমদার, সাঈদ এ আর ফারুক, জীবন শফিক। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এজাজুল ইসলাম নাঈম, মো. গিয়াস উদ্দিন, এ. জেড. এম জাহাঙ্গীর হাসাইন, শাহিন এইচ চৌধুরী, সুলতানা নাসির উদ্দিন রতন, জিয়াউর রহমান টিটু।

পৃষ্ঠপোষকতায় ছিলেন এনওয়াই হোম কেয়ারের প্রধান এম আজিজ, গোল্ডেন এজ হোম কেয়ারের প্রধান শাহ নেওয়াজ, গুড শেফার্ড হোম কেয়ারের গিয়াস আহমেদ, বারী হোম কেয়ারের আসেফ বারী টুটুল, এক্সিট রিয়েলটি কন্টিনেন্টালের জাকির এইচ চৌধুরী, ইন্টারনাল হোম কেয়ার সার্ভিস ইনকের আশরাফ চৌধুরী খোকন, ফিউমা ইনোভেটেডের ফাহাদ সোলায়মান, এ্যাম্পায়ার কেয়ার এজেন্সির নুরুল আজিম, ফাস্ট এইড হোম কেয়ারের ডা. শাহজাদী পারভিন, ডেরা রেস্টুরেন্ট, অ্যাটর্নি মঈন চৌধুরী, দুলাল বেহেদু, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, শাহ জে চৌধুরী, হারুন ভূইয়া, আব্দুর রহমান বিশ্বাস, তারেক আহমেদ চঞ্চল, রিয়েলটর বেলাল আহমেদ চৌধুরী, টপ টির সরদার হক রনি, লিটু চৌধুরী, ইশতিয়াক রুমি, সিগাল কর্পোরেশনের মোহাম্মদ আর হক, রাইজিং রিয়েলটির মনিরুল ইসলাম, মাকসুদ এইচ চৌধুরী, খামারবাড়ির কামরুজ্জামান কামরুল, বাংলা ট্রাভেলসের মোহাম্মদ বি হোসেন বেলাল, ডা. ওয়ালিউর রহমান খান, ডা. তৌহিদ শিবলী, মো. আলামীন, মির্জা এম জামান, মাসুদ রানা তপনসহ আরও কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান।

Posted ১:৩৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.