বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারতের সঙ্গে বেশি টেস্ট খেলতে চাই : শান্ত

বাংলাদেশ অনলাইন :   |   বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারতের সঙ্গে বেশি টেস্ট খেলতে চাই : শান্ত

বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত

অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারতের মতো ক্রিকেট পরাশক্তিদের বিপক্ষে আরও বেশি টেস্ট খেলার দাবি জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ঘরের মাঠে পাকিস্তানকে ২-০ ব্যবধানে ধবলধোলাই করার পর ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে এই আকুতি জানান টাইগার দলনেতা।

পাকিস্তানের বিপক্ষে ব্যাক-টু-ব্যাক দুটি টেস্ট খেলে দুটিতেই জয় পেয়েছে বাংলাদেশ দল। দলের এই ধারাবাহিকতায় গর্বিত শান্ত। তবে দল হিসেবে আরও পরিপক্ব হতে ক্রিকেটের ‘বিগ থ্রি’র বিপক্ষে খেলার বিকল্প দেখছেন না তিনি।

শান্ত বলেন, ‘আমরা এখন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত এই দলগুলোর সাথেও বেশি বেশি টেস্ট খেলতে চাই। হোক সেটা হোম বা অ্যাওয়ে। কারণ, আমরা যখন আরও বেশি ম্যাচ খেলার সুযোগ পাব এবং নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করব, তখনই আমাদের দলটা আস্তে আস্তে সত্যিকারের শক্তিশালী দল হিসেবে গড়ে উঠবে।’

আইসিসির প্রতি আহ্বান জানিয়ে বাংলাদেশ অধিনায়ক আরও বলেন, ‘আশা থাকবে আইসিসি যেন আমাদের বেশি বেশি করে সব দলের সাথে টেস্ট ম্যাচ দেয়। এখন আমরা তুলনামূলক বেশি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছি, এটা অবশ্যই একটা ইতিবাচক দিক। কিন্তু অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারতের সাথে যদি আমরা আরও বেশি ম্যাচ খেলার সুযোগ পাই, তবে সেটা নিশ্চিতভাবেই আমার দলের জন্য আরও বড় কিছু হবে।’

বাংলাদেশ যেভাবে স্নায়ুচাপ সামলে জয় তুলে নিয়েছে, তাতে ছেলেদের মানসিকতার উন্নতি দেখছেন শান্ত। তিনি বলেন, ‘আগের টেস্ট ম্যাচগুলোর চেয়ে এখন আমাদের আবেগ নিয়ন্ত্রণ করা বা আতঙ্কিত না হওয়ার বিষয়টা একটু ভালো হয়েছে। তবে বড় দলগুলো হয়তো মাঠে আরও বেশি শান্ত থাকে, তাই এই জায়গাটাতে আমাদের আরও একটু উন্নতির দরকার আছে। তবে এই সামগ্রিক উন্নতিতে অধিনায়ক হিসেবে আমি খুশি।’

Posted ১১:২৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.