Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

আইসিসি থেকে জোড়া সুখবর পেলেন মিরাজ

বাংলাদেশ অনলাইন :   |   বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

আইসিসি থেকে জোড়া সুখবর পেলেন মিরাজ

ছবি : সংগৃহীত

সদ্য সমাপ্ত পাকিস্তান সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছে বাংলাদেশ। ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে টাইগাররা। এতে দলের উন্নতির পাশাপাশি ব্যক্তিগত পারফরম্যান্সেও উন্নতি করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। যেখানে বোলিং ও অলরাউন্ডার দুই বিভাগেই উন্নতি করেছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

পাকিস্তান সিরিজে বল হাতে দুর্দান্ত ছিলেন মিরাজ। তিন ম্যাচে নিয়েছেন পাঁচ উইকেট। এমন পারফরম্যান্সে আইসিসির ওয়ানডে বোলারদের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন তিনি। বোলারদের র‍্যাংকিংয়ে ৯ ধাপ এগোনো মিরাজ বর্তমানে আছেন সাত নম্বরে।

এছাড়া অলরাউন্ডারদের র‍্যাংকিংয়েও উন্নতি হয়েছে টাইগারদের ওয়ানডে অধিনায়কের। ২৮০ রেটিং পয়েন্ট নিয়ে দুই ধাপ এগিয়ে শীর্ষ দুইয়ে জায়গা করে নিয়েছেন তিনি।

পাকিস্তান সিরিজে বাংলাদেশের সবচেয়ে সফল বোলার ছিলেন নাহিদ রানা। সিরিজের প্রথম ওয়ানডেতে ২৪ রান দিয়ে নেন ৫ উইকেট। পরের দুই ম্যাচে নিয়েছেন আরো তিন উইকেট। সবমিলিয়ে তিন ম্যাচে ১৮.১২ গড়ে নিয়েছেন ৮ উইকেট। এমন পারফরম্যান্সে ওয়ানডে বোলারদের র‍্যাংকিংয়ে ৬৫ ধাপ উন্নতি হয়েছে নাহিদের। ৩৬৭ রেটিং পয়েন্ট নিয়ে এই পেসার এখন আছেন ৯৮ নম্বরে।

উন্নতি হয়েছে তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমানেরও। পুরো সিরিজে তাসকিনের শিকার ৬ উইকেট। তাতে ১২ ধাপ এগিয়ে ২৮ নম্বরে উঠে এসেছেন তিনি। মোস্তাফিজ শিকার করেছেন পাঁচ উইকেট। এতে ১৩ ধাপ উন্নতি করে ৪৭ নম্বরে জায়গা করে নিয়েছেন ফিজ।

পাকিস্তান সিরিজে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন ওপেনার তানজিদ হাসান তামিম। প্রথম ওয়ানডেতে অপরাজিত ৬৭ রানের ইনিংস খেলেন। তৃতীয় ম্যাচে করেছেন ১০৭ রান। এতে আইসিসির ওয়ানডে ব্যাটারদের র‍্যাংকিংয়ে লম্বা লাফ দিয়েছেন তিনি। ৩১ ধাপ উন্নতি করে উঠে এসেছেন ৫৫ নম্বরে।

Posted ৮:৫৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: weeklybangladesh@yahoo.com

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.