Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

আইসিসি থেকে বিশাল সুখবর পেল বাংলাদেশ

বাংলাদেশ অনলাইন :   |   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

আইসিসি থেকে বিশাল সুখবর পেল বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জেতার ঠিক পর আইসিসি থেকে বড় সুখবর পেল বাংলাদেশ। আইসিসি র‍্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নয় নম্বরে উঠে এসেছে মেহেদী হাসান মিরাজের দল। এতে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার লড়াইয়ে এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ।

আগামী বছরের ৩১ মার্চের র‌্যাংকিংয়ের ওপর ভিত্তি করে চূড়ান্ত হবে বিশ্বকাপে সরাসরি খেলা দলগুলোর নাম। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়া র‌্যাংকিংয়ের অন্য শীর্ষ আট দল সরাসরি খেলবে বিশ্বকাপে। এই মুহূর্তে ওয়ানডে র‌্যাংকিংয়ে দক্ষিণ আফ্রিকা পাঁচে ও জিম্বাবুয়ে রয়েছে ১১ নম্বরে।

অর্থাৎ, নবম স্থান ধরে রাখতে পারলে ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ। পাকিস্তানের আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের পরও ৭৬ রেটিং পয়েন্ট নিয়ে র‌্যাংকিংয়ে ১০ নম্বরে ছিল বাংলাদেশ। ৭৭ রেটিং পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ ছিল নয়ে।

র‌্যাংকিংয়ের চার নম্বর দল পাকিস্তানের বিপক্ষে সিরিজ জেতায় বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়েছে তিন। এতে ৭৯ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন নয় নম্বরে। বিপরীতে র‌্যাংকিংয়ে পতন না হলেও তিন রেটিং পয়েন্ট হারিয়েছে পাকিস্তান (১০২)।

আটে থাকা ইংল্যান্ডের (৮৮) চেয়ে এখনো নয় রেটিং পয়েন্টে পিছিয়ে বাংলাদেশ। আপাতত র‌্যাংকিংয়ে আরও উন্নতি কঠিন হলেও রেটিং পয়েন্ট বাড়ানোর সুযোগ আছে বাংলাদেশের। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড।

ওয়ানডে র‌্যাংকিংয়ের দুই নম্বরে কিউইরা তাদের হারাতে পারলে পুরস্কার মিলবে আরও বেশি। ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি ১৭, ২০ ও ২৩ এপ্রিল। আইপিএল ও পিএসএলে ব্যস্ত থাকায় শীর্ষ ক্রিকেটারদের এই সিরিজে পাবে না নিউজিল্যান্ড। র‌্যাংকিংয়ে অবস্থান মজবুত করার দারুণ সুযোগ তাই বাংলাদেশের সামনে।

Posted ৫:৩৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: weeklybangladesh@yahoo.com

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.