শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

মনিকা ইউনূস বললেন

আমার বাবা নির্দোষ

বাংলাদেশ ডেস্ক   |   মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০২৪

আমার বাবা নির্দোষ

ছবি: সংগৃহীত

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস ও তার সহকর্মীরা নির্দোষ এবং নিপীড়িত বলে দাবি করেছেন মনিকা ইউনূস। সম্প্রতি ইংল্যাল্ডের চ্যানেল ফোরকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন ইউনূসকন্যা। শ্রম আইন লঙ্ঘনের মামলায় জামিন আবেদনের আগে মনিকার সাক্ষাৎকার নেয় চ্যানেল ফোর।

২৮ জানুয়ারি রবিবার প্রকাশিত সাক্ষাৎকারে মনিকা বলেন, আমার বাবাকে হয়রানি করা হচ্ছে। তিনি নির্দোষ এবং নিপীড়িত। তিনি দারিদ্র্যকে মুছে ফেলতে চেয়েছেন, এটাই ছিল তার স্বপ্ন। এই স্বপ্ন বাস্তবায়নে তিনি পুরো জীবন প্রতিষ্ঠান এবং কর্মীদের জন্য উৎসর্গ করেছেন।

মনিকা আরও বলেন, আমার বাবা কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন। একসময় তিনি রাজনীতিতে যুক্ত হতে চেয়েছিলেন। পরে বুঝতে পেরেছিলেন রাজনীতি তার জন্য নয়। তিনি সবসময় রাজনীতির ঊর্ধ্বে গিয়ে মানুষের জন্য কিছু করতে চেয়েছেন।

উল্লেখ্য, শ্রম আপিল ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন পেয়েছেন ড. ইউনূস ও তার তিন সহকর্মী। শ্রম আইন লঙ্ঘনের মামলায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে ২৫টি যুক্তি দেখান তিনি।

এর আগে ১ জানুয়ারি শ্রম আইনের ৩০৩ (ঙ) ধারায় ড. ইউনূসের সর্বোচ্চ ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়। অন্যদিকে ৩০৭ ধারায় ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেন আদালত।

Posted ৬:৫২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2230 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.