রবিবার, ৭ জুন ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

আমেরিকান নারীরা একা থাকতে পছন্দ করছে

বাংলাদেশ রিপোর্ট :   |   বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩

আমেরিকান নারীরা একা থাকতে পছন্দ করছে

ইউএস সেন্সাস ব্যুরোর পরিসংখ্যান অনুসারে আমেরিকান জনসংখ্যার মধ্যে ১৮ বছরের উর্ধে জনসংখ্যা প্রায় ১১ কোটি ৮০ লাখ, বা দেশের মোট জনসংখ্যার প্রায় ৪৬ শতাংশ কোনো বৈবাহিক সম্পর্কে আবদ্ধ নয়, অর্থ্যাৎ ‘সিঙ্গেল’।

মহিলাদের মধ্যে এই সংখ্যা আরো বেশি, ৫২ শতাংশ, ইউএস ডিপার্টমেন্ট অফ কমার্সের ডাটা বিশ্লেষণ করে ওয়েলস ফারগো ইকনমিকস তাদের সাম্প্রতিক রিপোর্টে দেখিয়েছে যে, ২০২১ সালে ১৮ বয়সোর্ধ ৫২ শতাংশ নারী বিবাহ বন্ধনে আবদ্ধ হননি অথবা স্বামীর সঙ্গে তাদের বিচ্ছেদ ঘটেছে। ক্রমবর্ধমান সংখ্যক নারীর কখনো বিয়ে করেননি তাদের সংখ্যা গত দশকের তুলনায় প্রায় ২০ শতাংশ বেড়েছে। এর পেছনে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে যে, হয় তারা জীবনে কখনো বিয়ে না করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন, অথবা দাম্পত্য সম্পর্কের তিক্ত অভিজ্ঞতা অর্জনের পর একা থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

পৃথিবীর অনেক সমাজের মতোই একসময় আমেরিকান সমাজে একা জীবন কাটানো, বিশেষত নারীদের বৈবাহিক সম্পর্কে আবদ্ধ না থাকা ও স্বাস্থ্যগত কারণ ছাড়া সন্তান ধারণ না করাকে খুব স্বাভাবিকভাবে গ্রহণ করা হতো না। কিন্তু একা থাকতে পছন্দ করা প্রাপ্তবয়স্ক আমেরিকানদের সংখ্যা বেড়ে চালায় এটিকে আর বড় ধরনের সামাজিক কুসংস্কার হিসেবে মনে করা হচ্ছে না। বরং দ্য হ্যারিস পোল এর সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে ৬৮ শতাংশ আমেরিকান এখন বিশ্বাস করে যে ‘সিঙ্গেল’ থাকা নিয়ে কুস্স্কংার ও অসম্মানিত বোধ করা ক্রমশ কমে আসছে।

তবে হ্যারিস পোল এ অংশগ্রহণকারী এক তৃতীয়াংশ আমেরিকান মনে করেন যে বর্তমান আক্রার বাজারে, বিশেষ করে যখন মুদ্রাস্ফীতি অসহনীয়, বাড়ি ভাড়া বৃদ্ধি লাগামহীন, গ্রোসারি সামগ্রীর দাম বেড়েই চলেছে তখন একজন নারী ও একজন পুরুষ যদি পারস্পরিক সম্পর্কের বন্ধনে থাকেন তাহলে তা উভয়ের জন্যই কল্যাণকর।

একটি পরিসংখ্যানে দেখা যায়, একা থাকার ঘটনা সকল ক্ষেত্রে অভিন্ন নয়, বিশেষ করে আয়ের ক্ষেত্রে লিঙ্গ বৈষম্য যুক্তরাষ্ট্রে নারীকে অনেক নিচু অবস্থানে রেখেছে, যার সঙ্গে নি:সন্দেহে সামাজিক মর্যাদার প্রশ্নও জড়িত। এই জরিপ ফলাফল অনুযায়ী যুক্তরাষ্ট্রে পুরুষের এক ডলার আয়ের বিপরীতে নারী পায় ৮৩ সেন্ট এবং আয়ের এ ব্যবধানের কারণে পুরুষের তুলনায় নারীদের সম্পদের পরিমাণও কম।

সেন্সাস বিভাগের উপাত্ত অনুসারে ২০২১ সালে যুক্তরাষ্ট্রে বিবাহিত দম্পতির মাঝারি পারিবারিক আয় ছিল বার্ষিক ১০৬,৯২১ ডলার। সে বছর বৈবাহিক সম্পর্কহীন একক নারীর বার্ষিক গড় আয় ছিল ৫১,১৬৮ ডলার, অন্যদিকে একক পুরুষের বার্ষিক আয় ছিল ৭০,৫২৫ ডলার। সম্পদের ক্ষেত্রেও এ ব্যবধান লক্ষ্যণীয়। ২০১৯ সালে মাঝারি আয়ের বিবাহিত দম্পতির মোট সম্পদ ছিল ২০০,০০০ ডলারের বেশি। কিন্তু একা নারীর সম্পদ মাত্র ৪৭,০০০ ডলার এবং পুরুষের ৫৭,০০০ ডলার।

Posted ২:৪৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.