রবিবার, ৭ জুন ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

আমেরিকার সবচেয়ে নিরাপদ সিটি নিউইয়র্ক : মেয়র অ্যাডামস

বাংলাদেশ রিপোর্ট :   |   বৃহস্পতিবার, ১১ জানুয়ারি ২০২৪

আমেরিকার সবচেয়ে নিরাপদ সিটি নিউইয়র্ক : মেয়র অ্যাডামস

নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস বলেছেন যে, দুই বছর আগে তিনি আমেরিকার সবচেয়ে বড় সিটির মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের সময় আমাদের দৃষ্টিভঙ্গি ছিল নিউইয়র্ককে দেশের সবচেয়ে নিরাপদ সিটি হিসেবে গড়ে তোলা। আমাদের প্রশাসন সিটির পাঁচটি বরোতে নিরাপত্তা নিশ্চিত করে ৮৩ লাখ অধিবাসীর এই সিটিকে অর্থনৈতিকভাবে আরো টেকসই করে গড়ে তুলেছে। কঠোর পরিশ্রমী নিউইয়র্কবাসীর কাছে এ সিটি এখন বিশ্বের সেরা বসবাসযোগ্য বাড়ি। মেয়র অ্যাডামস তার সাপ্তাহিক মতামত নিবন্ধে জোর দিয়ে বলেন যে, আমরা সবসময় বলে এসেছি ‘জননিরাপত্তাই সমৃদ্ধির পূর্বশর্ত।’ দায়িত্ব গ্রহণের সময় থেকেই আমরা নিবেদিতপ্রাণ হয়ে কাজ করেছি যাতে নিউইয়র্কবাসী অধিকতর নিরাপদ বোধ করে।

মেয়র বলেছেন, দু’বছর অক্লান্ত পরিশ্রম করার পর আমাদের পদক্ষেপগুলোর ইতিবাচক ফলাফল পেতে শুরু করেছে সিটিবাসী। সিটি জুড়ে অপরাধ হ্রাস পেয়ে এবং কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে। এমনকি করোনা চলাকালে বেসরকারি খাতে প্রায় ১০ লাখ লোক চাকুরি হারিয়েছিল, ইতোমধ্যে সেগুলো পুনরুদ্ধার হয়েছে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ায় সিটির অর্থনীতি করোনা পূর্বকালীন অবস্থায় ফিরে গেছে।

তিনি বলেন, আমরা ২০২২ সালের জানুয়ারিতে দায়িত্ব নেয়ার সময় সিটি সবেমাত্র করোনার বিধ্বংসী প্রভাব কাটিয়ে উঠছিল। ওই সময় মাত্র এক সপ্তাহের মধ্যে ১১ মাস বয়সী এক শিশু মাথায় গুলিবিদ্ধ হয়েছিল, রাতের পর রাত পুলিশের ওপর গুলি বর্ষণ করার ঘটনা ঘটেছে এবং ঘণচউ’র দু’জন গোয়েন্দা রিভেরা এবং মোরা হত্যা করা হয়। এই মর্মান্তিক স্মৃতিগুলো আমার মাঝে সবসময় জাগরুক ছিল। কিন্তু সদ্য সমাপ্ত বছরের শেষ পর্যায় পর্যন্ত সিটিতে সামগ্রিক অপরাধ হার পেয়েছে। খুনের ঘটনা কমেছে ১২ শতাংশ কমেছে গুলির ঘটনা কমেছে ২৫ শতাংশ। মেয়র অ্যাডামসের মতে ২০২৩ সালে গণপরিবহনেও অপরাধ হ্রাস পেয়েছে উল্লেখযোগ্য হারে। আমরা গাড়ি চুরির সঙ্গে জড়িত প্রায় ২ হাজার লোককে গ্রেফতার করেছি – যা গত ২০ বছরের মধ্যে সর্বোচ্চ সংখ্যা। এছাড়া গত দুই বছরে আমরা সিটির রাস্তাগুলোতে তল্লাশি চালিয়ে সাড়ে ১৩ হাজারের বেশি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছি। তিনি বলেন যে, আমরা জানি, যানবাহনে সহিংসতাও এক ধরনের সহিংসতা। সেজন্য আমরা সাড়ে ১২ হাজারের অধিক স্কুটার ও মোপেড আটক করেছি, যা ২০২৩ সালে আটক স্কুটার ও মোপেড সংখ্যার চেয়ে ৭৪ শতাংশ বেশি ছিল।
মেয়র এরিক অ্যাডামস আরো বলেন, আমরা সিটির নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ‘অবৈধ’ ও ‘ভূতুড়ে’ আগ্নেয়াস্ত্রের বিরুদ্ধে যে লড়াই করেছি, তাতে সফলতা আসার কারণে আমাদের গৃহীত উদ্যোগসমূহও সফল হয়েছে, যা আমাদের অর্থনৈতিক পুনরুদ্ধারের ভিত্তিকে দৃঢ় করেছে এবং, মাত্র দুই বছরে আমরা ২ লাখ ৮৫ হাজারের বেশি কর্মসংস্থান সৃষ্টি করতে সক্ষম হয়েছি। মেয়র এজন্য এনওয়াইপিডি’র সদস্যদের ধন্যবাদ জানান, সিটির জননিরাপত্তায় অবদান রেখে এই সিটিকে সবচেয়ে নিরাপদ বড় সিটির অন্তর্ভূক্ত করেছেন।

Posted ২:১৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১১ জানুয়ারি ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.