রবিবার, ৭ জুন ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ইমিগ্রান্টদের জন্য মেয়রের অর্থব্যয় খর্ব

বাংলাদেশ রিপোর্ট :   |   বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩

ইমিগ্রান্টদের জন্য মেয়রের অর্থব্যয় খর্ব

টেক্সাস থেকে নিউইয়র্ক সিটিতে পাঠিয়ে দেওয়া ইমিগ্রান্টদের জন্য আবাসনের ব্যবস্থা করাসহ অন্যান্য প্রয়োজন মেটাতে সিটি মেয়র এরিক অ্যাডাম যেভাবে ব্যয় করে যাচ্ছিলেন, সিটি কম্প্রট্রোলার ব্র্যাড ল্যান্ডার মেয়রের অর্থ ব্যয়ের জরুরী এখতিয়ার প্রত্যহার করেছেন। নিউইয়র্ক টাইমসের এক খবর অনুযায়ী ব্র্যাড ল্যান্ডার বলেছেন, অনেক ক্ষেত্রে এমন ঘটেছে যে, ইমিগ্রান্টদের জন্য যেসব ব্যবস্থা করতে হয়েছে, সেজন্য বিভিন্ন কোম্পানির সঙ্গে চুক্তিতে উপনীত হওয়ার আগেই ব্যয় অনুমোদন করিয়ে নেওয়া হয়েছে।

ইমিগ্রান্ট সংকটে মেয়র কর্তৃক অতি দ্রুততার সঙ্গে বহু মিলিয়ন ডলার দ্রুত ব্যয় করার ক্ষমতাকে সীমিত করেছেন কম্প্রট্রোলার ব্র্যাড ল্যান্ডার, যা মেয়রের জরুরী ক্ষমতার ওপর একটি বড় আঘাত। এরিক অ্যাডামস তার কয়েকজন পূর্বসূরীর মতো করোনাভাইরাস মহামারী এবং সিটিতে বর্তমানে আগত বিপুল সংখ্যক ইমিগ্রান্টের কারণে উদ্ভুত সঙ্কটসহ বিভিন্ন জরুরী পরিস্থিতি মোকাবিলার জন্য কোনো পক্ষের সঙ্গে চুক্তিতে উপনীত হওয়ার ব্যাপক সুযোগ গ্রহণ করেছেন। কিন্তু অনেক ক্ষেত্রে অ্যাডাম তার এখতিয়ারের বাইরে অর্থ ব্যয় করেছেন। যে কারণে গত সেপ্টেম্বর মাসে কম্পট্রোলার ব্র্যাড ল্যান্ডার সতর্ক করেছিলেন যে, তিনি মেয়র অ্যাডামসের অবাধে ব্যয় করার কর্তৃত্বে লাগাম টেনে ধরতে পারেন এবং জরুরী চুক্তি করার আগে মেয়রে অফিস কর্তৃক অনুরূপ ‘পূর্বানুমোদন’ প্রত্যাহার করতে পারেন। তিনি একটি ইমিগ্রান্ট সার্ভিস কন্ট্রাক্টর প্রতিষ্ঠান ‘ডক-গো’র সঙ্গে সিটির লেনদেন সম্পর্কে নিউইয়র্ক টাইমস এবং অন্যান্য মিডিয়ার রিপোর্টের দিয়েছেন যে, কোনো ট্রেন্ডার আহবান না করেই ‘ডক-গো’কে ৪৩২ মিলিয়ন ডলারের ঠিকাদারি প্রদান করে মেয়রের অফিস কেলেঙ্কারি সৃষ্টি করেছে।

কম্পট্রোলারের অফিস থেকে গত ৩০ নভেম্বর বৃহস্পতিবার সিটির সকল এজেন্সির কাছে পাঠানো এক চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, ৩০ নভেম্বরের পর ইমিগ্রান্টদের সেবা কাজে ব্যয়বরাদ্দ সংক্রান্ত সকল চুক্তি করার আগে তার অনুমতি গ্রহণ করতে সিটিকে তার অনুমতি গ্রহণ করতে হবে। জরুরী অবস্থাজনিত ব্যয়ের নামে কম্পট্রোলারের অফিসের পূর্বানুমতি গ্রহণ ছাড়াই ব্যয় করার যে এখতিয়ার মেয়রের ছিল তা প্রত্যাহার করা হয়েছে। ভবিষ্যতে ইমিগ্রান্টদের জন্য প্রতিটি সেবা চুক্তি প্রথমে পৃথক পৃথকভাবে প্রথমে তার দ্বারা অনুমোদিত হতে হবে। অ্যাডামস প্রশাসনের একজন মুখপাত্র, চার্লস ক্রেচমার লুটভাক গত সোমবার বলেছেন যে, দক্ষিণ সীমান্ত থেকে এখনও নিউইয়র্ক সিটিতে যেসব ইমিগ্রান্ট আসছে তাদের প্রয়োজন পূরণে মেয়রের জরুরী এখতিয়ারকে বাধা দিচ্ছেন কম্পট্রোলার। তিনি বলেন, এখনো প্রতি সপ্তাহে হাজার হাজার নতুন ইমিগ্রান্ট নিউইয়র্ক সিটিতে আসছেন। কিন্তু কম্পট্রোলার আমাদের হাত পিঠের পেছনে বেঁধে দিয়ে নবাগত ইমিগ্রান্ট এবং যেসব ইমিগ্রান্ট দীর্ঘদিন থেকে সিটিতে রয়েছেন তাদের প্রতি অন্যায় করেছেন। তার পদক্ষেপ ইমিগ্রান্টদের সেবাদানের প্রতিটি পদক্ষেপকে মন্থর করবে। তিনি আরো বলেন, আমাদের ঠিকাদাররা যাতে ইমিগ্রান্টদের সর্বোচ্চ মানের সেবা দেয় তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।

কম্পট্রোলার ব্র্যাড ল্যান্ডার চলতি বছরের শুরুর দিকে বলেছিলেন যে, ইমিগ্রান্টদের সেবাকাজে মেয়রের জরুরি ব্যয়ের ক্ষমতা সীমিত করা হলে তা নিউইয়র্ক সিটির হাসপাতাল ব্যবস্থার ওপর কোনো বিরূপ প্রভাব ফেলবে না। তবে মেয়রের জরুরী ব্যয়ের এখতিয়ার প্রত্যাহার করার প্রভাব কমবেশি সিটির সকল এজেন্সির ওপর পড়বে। যদিও কিছু ছোট চুক্তি, যেমন কোন চুক্তির ব্যয়বরাদ্দ যদি ১.৫ মিলিয়ন ডলারের নিচে হয় তাহলে সেগুলো প্রতিযোগিতামূলক টেন্ডার আহবানের নিয়ম থেকে অব্যাহতি পাবে।

গত বৃহস্পতিবার কম্পট্রোলার ব্র্যাড ল্যান্ডার একটি রিপোর্ট প্রকাশ করেছেন এবং রিপোর্টে ইমিগ্রান্টদের খাতে ব্যয়ে স্বচ্ছতা ও তদারকির অভাব রয়েছে উল্লেখ করেছেন। তিনি বলেচেন, ২০২২ সালের জানুয়ারী থেকে ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মেয়রের জরুরী ব্যয়ের এখতিয়ারের আওতায় ১.৭ বিলিয়ন ডলারের চুক্তি করা হয়েছে। এই ব্যয়ের প্রায় ৮০ শতাংশ, বা ১.৪ বিলিয়ন ডলার ব্যয় ছিল ইমিগ্রান্টদের বিভিন্ন সেবার জন্য। ব্র্যাড ল্যান্ডারের মুখপাত্র ক্লো চিক বলেছেন যে, মেয়রের জরুরী ব্যয় ক্ষমতা প্রত্যাহার করা সিটির চুক্তি সম্পাদন প্রক্রিয়ায় চরম ব্যর্থতার পরিচয়। তবে আমরা জরুরি পরিস্থিতিতে সম্পাদিত চুক্তিগুলোর দ্রুত এবং পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা অব্যাহত রাখবো।

Posted ২:৪৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.