রবিবার, ৭ জুন ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ইলিনয়ে দুটি বাড়িতে গুলিবিদ্ধ ৭ জনের মরদেহ উদ্ধার

বাংলাদেশ ডেস্ক   |   মঙ্গলবার, ২৩ জানুয়ারি ২০২৪

ইলিনয়ে দুটি বাড়িতে গুলিবিদ্ধ ৭ জনের মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পুলিশ জানিয়েছে, দেশটির ইলিনয়ে দুটি বাড়িতে গুলিবিদ্ধ সাতজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। স্থানীয় সময় সোমবার বিকেলে দুটি বাড়িতে তাদের মরদেহ পাওয়া গেছে। এ ঘটনায় সন্দেহভাজন একজন বন্দুকধারীকে খোঁজা হচ্ছে। খবর-বিবিসি

পুলিশ বলছে, তারা জোলিয়েট শহরে এ হামলার সঙ্গে জড়িত সন্দেহে ২৩ বছর বয়সী রোমিও ন্যান্সকে খুঁজছে। নিহতরা একই পরিবারের সদস্য বলে ধারণা করা হচ্ছে। হামলার উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
জোলিয়েটের পুলিশ প্রধান বিল ইভান্স বলেছেন, সন্দেহভাজন ব্যক্তি নিহতদের চিনতেন। ন্যান্সকে ‘সশস্ত্র ও বিপজ্জনক’ হিসেবে বিবেচনা করা উচিত।

এ ঘটনার তদন্তকারী কর্মকর্তারা বলেছেন, সন্দেহভাজন হামলাকারী একটি লাল টয়োটা ক্যামরি গাড়ি চালান বলে ধারণা করা হচ্ছে।

শিকাগো থেকে ৪০ মাইল দক্ষিণ-পশ্চিমে এ হামলার বিষয়ে কোনো তথ্য থাকলে তা পুলিশকে জানাতে স্থানীয়দের প্রতি অনুরোধ করা হয়েছে।

জোলিয়েট পুলিশ বিভাগ এক বিবৃতিতে বলেছে, ঘটনাটি সক্রিয়ভাবে তদন্ত করা হচ্ছে। স্থানীয় আইন প্রয়োগকারী সংশ্লিষ্টরা এ নিয়ে কাজ করছে।

সংবাদ ব্রিফিংয়ে বিল ইভান্স বলেন, সোমবার স্থানীয় সময় ১৮টা ৪ মিনিটে পুলিশকে জানানো হয়েছিল যে, বেশ কয়েকজনকে গুলি করে হত্যা করা হয়েছে। ওয়েস্ট একর রোডে ঘটনাস্থলে পৌঁছানোর পর পুলিশ কর্মকর্তারা সেখানে সাতজনের মরদেহ দেখতে পান।

Posted ৮:১৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৩ জানুয়ারি ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.