রবিবার, ৭ জুন ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ইসরাইলে সঙ্গে হিজবুল্লাহর সংঘাত এড়াতে তৎপর যুক্তরাষ্ট্র

বাংলাদেশ অনলাইন :   |   মঙ্গলবার, ১৮ জুন ২০২৪

ইসরাইলে সঙ্গে হিজবুল্লাহর সংঘাত এড়াতে তৎপর যুক্তরাষ্ট্র

হোয়াইট হাউসের বিশেষ দূত আমোস হোচস্টেইন। ছবি : সংগৃহীত

গাজায় ইসরায়েল ও হামাসের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে নতুন করে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ’র সঙ্গে ইসরায়েলের একটি বড় ধরনের যুদ্ধ পরিস্থিতির অবস্থা তৈরি হয়েছে। আসন্ন এ যুদ্ধ ঠেকাতে তৎপরতা শুরু করেছে যুক্তরাষ্ট্র। ১৮ জুন (মঙ্গলবার) লেবানন সফরকালে ইসরায়েল ও হিজবুল্লাহ’র সঙ্গে বড় ধরনের যুদ্ধ ঠেকাতে যুক্তরাষ্ট্র কাজ করছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের বিশেষ দূত আমোস হোচস্টেইন।

তিনি বলেন, ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের সঙ্গে হামলায় জড়িয়ে নতুন করে এক যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করেছে। তাই যুক্তরাষ্ট্র নতুন যুদ্ধ ঠেকাতে কাজ করে যাচ্ছে। গত বছরের অক্টোবরে গাজায় ইসরায়েলি হামলার পর থেকেই হিজবুল্লাহ’র পক্ষ থেকে তেলআবিবে হামলা চালানো হচ্ছে। ইসরায়েল ও লেবানন সীমান্তে হামলা চলছে গত আট মাস ধরে। সবশেষ গত সপ্তাহে হিজবুল্লাহ ইসরায়েল সামরিক বাহিনীকে লক্ষ্য করে শত শত রকেট ও ড্রোন হামলা চালায়। এতে ইসরায়েল সামরিক বাহিনীর একজন কমান্ডার নিহত হয়।

হিজবুল্লাহ’র ঘনিষ্ঠ মিত্র লেবানন পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিশেষ দূত সাক্ষাৎ করেছেন। ওই সাক্ষাতে তিনি দ্রুতই এ সংকট সমাধানের আহ্বান জানিয়েছে। নাবিহ বেরির সঙ্গে সাক্ষাতের পর হোচস্টেইন সাংবাদিকদের বলেন, গত কয়েক সপ্তাহ ধরে আমরা এ অঞ্চলে নতুন উত্তেজনা লক্ষ্য করছি। তাই নতুন করে সৃষ্ট হওয়া এই উত্তেজনা বন্ধে বাইডেন প্রশাসন কাজ করে যাচ্ছে। বাইডেনের এ বিশেষ দূত সোমবার ইসরায়েল কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করে বৈরুতে যান। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ’র প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন এই বিশেষ দূত হিজবুল্লাহ’র সঙ্গে চলমান উত্তেজনা নিয়ে সতর্ক করেছে। লেবাননের এ প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সংঘাত অব্যাহত রাখলে ইসরায়েলে যেকোনো সময় ইরানি হামলা হতে পারে। রবিবার থেকে শুরু হওয়া ঈদুল আজহা উপলক্ষে ইসরায়েলে হামলা বন্ধ রাখার ঘোষণা দেয় হিজবুল্লাহ। আর এ সময়ে লেবাননে সফরে গেলেন বাইডেনের বিশেষ দূত। এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় তার এ সফর আশা সঞ্চার করবে বলে ধারণা করা হচ্ছে।

Posted ১০:২৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ জুন ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.