বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ঈদে ক্রিকেটার ও তাদের পরিবারের জন্য বিশেষ উপহার পাঠাচ্ছে বিসিবি

বাংলাদেশ অনলাইন :   |   মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

ঈদে ক্রিকেটার ও তাদের পরিবারের জন্য বিশেষ উপহার পাঠাচ্ছে বিসিবি

এআই দিয়ে তৈরি ছবি

জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে ঈদ উপলক্ষে বিশেষ উপহার পাঠাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত রোজার ঈদ থেকে ক্রিকেটারদের জন্য এই উপহার দেওয়ার রীতি চালু করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। এবারও সেই ধারাবাহিকতায় জাতীয় দলের ক্রিকেটারদের পাশাপাশি তাদের স্ত্রীরাও পাচ্ছেন ঈদের উপহার।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, গত এক বছরে যে ক্রিকেটাররা কোনো না কোনো ফরম্যাটে জাতীয় দলে খেলেছেন, এমন প্রায় ৩০ জন ক্রিকেটার ও তাদের সহধর্মিণীদের কাছে পাঠানো হবে এই উপহার। ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের সম্পর্ক আরও উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ব্যবস্থাপক শাহরিয়ার নাফীস বলেন, জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বিসিবির সম্পর্ক সব সময়ই ভালো। তবে সৌজন্য হিসেবে এমন একটি উদ্যোগ নেওয়ায় সম্পর্কটি আরও উষ্ণ হয়েছে এবং ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের যোগাযোগও আরও ঘনিষ্ঠ হয়েছে।

গত বছর ঈদ উপলক্ষে শুধু ক্রিকেটারদের স্ত্রীদের জন্য উপহার পাঠিয়েছিল বিসিবি। সে সময় তাদের জন্য সালোয়ার–কামিজ পাঠানো হয়েছিল। তবে এবারের ঈদে ক্রিকেটারদের জন্যও উপহার রাখা হয়েছে।

এবারের উপহার প্যাকেজে ক্রিকেটারদের জন্য থাকবে পাকিস্তানের জনপ্রিয় পোশাক ব্র্যান্ড জুনায়েদ জামশেদ (জে ডট)–এর পাজামা–পাঞ্জাবির সেট। একই ব্র্যান্ডের সালোয়ার–কামিজ দেওয়া হবে তাদের স্ত্রীদের জন্য। এছাড়া ক্রিকেটারদের সন্তানদের জন্যও রাখা হয়েছে বিশেষ চমক—তাদের কাছে পাঠানো হবে চকলেটের বক্স।

Posted ১২:৪৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.