বাংলাদেশ অনলাইন : | সোমবার, ০৪ এপ্রিল ২০২২
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছবি : সংগৃহীত
কক্সবাজারের উখিয়া উপজেলায় ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগেছে। এতে বেসরকারি সংস্থা ব্র্যাকের একটি প্রশিক্ষণ কেন্দ্র পুড়ে গেছে বলে জানা গেছে। ৪ এপ্রিল (সোমবার) দুপুর ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক নাইমুল হক। তিনি জানান, দুপুর ১টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার ঘটনা ঘটে। আগুনে ক্যাম্পে অবস্থিত ব্র্যাকের একটি প্রশিক্ষণকেন্দ্র পুড়ে গেছে। আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানা যায়।
তবে এখনও আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। গত ৯ জানুয়ারি উখিয়ার শফিউল্লাহ কাটা নামে একটি শরণার্থী শিবিরে অগ্নিকাণ্ডে প্রায় ৬০০টি ঘর পুড়ে তিন হাজারের বেশি মানুষ আশ্রয় হারায়। এর আগে, গত ২ জানুয়ারি উখিয়ার বালুখালী ২০ নম্বর ক্যাম্পে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম) পরিচালিত কোভিড হাসপাতালে আগুন লাগে। এতে কেউ হতাহত না হলেও হাসপাতালের আইসোলেশন সেন্টারের ১৬টি কেবিন পুড়ে যায়। তারও আগে, গত বছরের ২২ মার্চ উখিয়ার বালুখালীতে আরেক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয় অন্তত ১২ জন রোহিঙ্গার। আগুনে পুড়ে যায় ১০ হাজারের বেশি ঘর।
Posted ১০:৪৫ পূর্বাহ্ণ | সোমবার, ০৪ এপ্রিল ২০২২
Weekly Bangladesh | Weekly Bangladesh