নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩
আদালত উবারের মাধ্যমে ডেলিভারি কাজে নিয়োজিত কর্মীদের নূন্যতম বেতন ঘন্টায় ১৭.৯৬ ডলার সেই সাথে টিপস এর নিয়ম বলবত রাখার নির্দেশ দিলেন উবারের নিরন্তর বাঁধা দান সত্বেও। আগামী ২০২৫ সালে এই নূন্যতম বেতন বেড়ে ১৯.৯৬ ডলার হওয়ার কথা। এই বেতন বৃদ্ধির ঘোষণার আগে ডেলিভারি কর্মীরা ঘন্টায় বেতন পেতেন মাত্র ১১.১২ ডলার।
উল্লেখ্য গত জুন মাসে মেয়র এরিক এডামস উবারইটস, ডোরড্যাশ ও গ্রাবহাব ডেলিভারি ড্রাইভারদের ন্যূনতম বেতন বৃদ্ধির ঘোষণা দেন। এই ঘোষণা কার্যকর হওয়ার কথা ছিল ১২ জুলাই থেকে। কিন্তু কার্যকর হওয়ার কয়েকদিন আগেই উক্ত সিদ্ধান্ত রুখে দিতে উবার সহ তিনটি প্রতিষ্ঠান সিটির বিরুদ্ধে মামলা দায়ের করে রেস্টেইনিং অর্ডার প্রার্থনা করেন।
আদালত তাদের প্রার্থনা মঞ্জুর করে বেতন বৃদ্ধি স্থগিত ঘোষণা করেন। ২৮ সেপ্টেম্বর আদালত জানায় বেতন বৃদ্ধি কার্যকরে কোনো সমস্যা নেই। কিন্তু আদালতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে উবারসহ তিনটি ডেলিভারি প্রতিষ্ঠান আপিল করলে এ্যাপিলেট ডিভিশন তা খারিজ করে বেতন বৃদ্ধি কার্যকরে বাঁ ধা দূর করলেন। মেয়র এরিক এডামস, সিটির কম্পট্রলার ব্র্যাড ল্যান্ডার আদালতের এই সিদ্ধান্তকে অভিনন্দন জানিয়ে বলেন, এই রায় ঐতিহাসিক। উবারের মুখপাত্র জশ গোল্ড বলেন, এই সিদ্ধান্ত হতাশাজনক হলেও আমরা চাই ড্রাইভাররা যেন নিরাপদে তাদের কাজ চালিয়ে যেতে পারে।
Posted ১:২২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh