বাংলাদেশ অনলাইন : | শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬
ফুটবল বিশ্বকাপ ট্রফি
২০২৬ বিশ্বকাপ ফুটবল শুরুর আর মাত্র ৭০ দিন বাকি। ইতিহাসের প্রথম আসর হিসেবে এই বিশ্বকাপে অংশ নেবে ৪৮টি দল। লড়াইয়ের সময় ও ঝাঁজ, দুটোই এবার থাকবে চরমে। তবে তার আগেই সুপারকম্পিউটার দিয়ে সম্ভাব্য চ্যাম্পিয়ন দলের নাম জানিয়ে দিল জনপ্রিয় পরিসংখ্যানভিত্তিক ব্রিটিশ বিশ্লেষণ প্রতিষ্ঠান ‘অপটা’।
স্প্যানিশ দৈনিক মার্কার প্রতিবেদনে বলা হয়, অপ্টার পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপ জিততে সবচেয়ে এগিয়ে রয়েছে স্পেন। তাদের জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ১৫.৮৩ শতাংশ। প্রতিবেদন গোল ডটকমের। দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রান্স। তাদের সম্ভাবনা ১২.৭৭ শতাংশ। টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামবে দলটি।
স্পেন ও ফ্রান্সের পর রয়েছে ইংল্যান্ড ও আর্জেন্টিনা। এই দুই দলেরই শিরোপা জয়ের সম্ভাবনা ১০ শতাংশের বেশি বলে জানানো হয়েছে। শীর্ষ পাঁচের শেষ স্থানে রয়েছে পর্তুগাল। ক্রিশ্চিয়ানো রোনালদোর নেতৃত্বাধীন এই দলের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ৬.৯২ শতাংশ। এদিকে, ফুটবল পরাশক্তি ব্রাজিল ও জার্মানি রয়েছে শীর্ষ পাঁচের বাইরেই। অপ্টার পূর্বাভাসে তারা যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম স্থানে অবস্থান করছে।
Posted ৯:১৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh