বাংলাদেশ অনলাইন : | শুক্রবার, ০২ আগস্ট ২০২৪
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট এবং ডেমোক্র্যাটিক মনোনীত প্রার্থী কমালা হ্যারিসের মিশ্র জাতিগত পরিচয় নিয়ে প্রশ্ন তুলে দিলেন রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্প। শিকাগোতে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ব্ল্যাক জার্নালিস্টস সম্মেলনে সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “ও (কমালা হ্যারিস) ভারতীয় বলেই জানতাম। নিজেও বরাবর ভারতীয় ঐতিহ্যের প্রচার করেছেন। কয়েক বছর আগে পর্যন্তও আমি জানতাম না যে ও কৃষ্ণাঙ্গ। যখন ও কৃষ্ণাঙ্গ হয়ে গেল, তখনই ওই বিষয়ে জানলাম। এখন ও কৃষ্ণাঙ্গ হিসাবে পরিচিত হতে চায়। তাই আমি ঠিক জানি না, ও ভারতীয় নাকি কৃষ্ণাঙ্গ?” বেফাঁস মন্তব্য করায় অবশ্য বরাবরই দক্ষ ট্রাম্প।
এবারেও তার মন্তব্যের জেরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। সমালোচনার ঝড় উঠেছে আন্তর্জাতিক রাজনীতিতে। এমনকি হোয়াইট হাউসের তরফেও সাবেক প্রেসিডেন্টের সমালোচনা করা হয়।প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে এই মন্তব্যকে ‘বিদ্বেষমূলক’ এবং ‘অপমানজনক’ বলে অভিহিত করেছেন।
সাবেক প্রেসিডেন্টের অবশ্য এমনটা মোটেও মনে হয় না। তিনি বরং আরও বলেন, ‘ভারতীয় বা কালো চামড়া- আমি সব জাতি বা সম্প্রদায়কেই সম্মান করি। কিন্তু ও (কমালা হ্যারিস) করে না। কারণ এতদিন ও ভারতীয় ছিল, হঠাৎ ও কৃষ্ণাঙ্গ হয়ে গেল।’ডেমোক্র্যাটদের দাবি, বর্ণ, জাতি ও সম্প্রদায় তুলে দলীয় প্রার্থী কমালাকে অপমান করেছেন ট্রাম্প। তবে এসব বিতর্ক যতই বাড়ুক, কমালা হ্যারিসের দৌড় কিন্তু বেশ ভালোই এগোচ্ছে। জনমত সমীক্ষায় ইতিমধ্যেই আমেরিকার ৪৪ শতাংশ ভোটদাতার প্রেসিডেন্ট পদের জন্য প্রথম পছন্দ ভাইস প্রেসিডেন্ট কমালা।
ট্রাম্পের মন্তব্যগুলি শোনার পর দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। বলেছেন, ‘আমেরিকান জনগণের আরো ভালো নেতার প্রয়োজন .. এমন একজন নেতা যিনি সত্যের মুখোমুখি হলেও শত্রুতা এবং ক্রোধের সাথে প্রতিক্রিয়া দেন না’। ট্রাম্পের দাবিগুলিকে অসম্মান বলে উল্লেখ করেছেন তিনি। ২০২০ সালে, হ্যারিস ইতিহাস তৈরি করেছিলেন, একমাত্র কৃষ্ণাঙ্গ এবং এশিয়ান-আমেরিকান ভাইস প্রেসিডেন্ট হয়ে। সূত্র :ইন্ডিয়ান এক্সপ্রেস
Posted ৬:২৭ অপরাহ্ণ | শুক্রবার, ০২ আগস্ট ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh