বাংলাদেশ অনলাইন : | বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫
ছবি : সংগৃহীত
বলিউড অভিনেতা অজয় দেবগান ও কাজল দম্পত্তির একমাত্র কন্যা নিসা দেবগান। আমোদপ্রমোদেই সর্বদা থাকতে ভালবাসেন তিনি। কখনও বিদেশে ঘুরছেন। কখনও আবার রাতের পার্টিতে জমিয়ে আনন্দ করছেন।
যদিও তার এই বিলাসবহুল জীবনের জন্য সমালোচিতও হতে হয় তারকা-কন্যাকে। তবে এ বছর দুর্গা পূজোয় যেন অন্য রূপে ধরা দিলেন নিসা। তার ব্যবহার মন কেড়েছে নেটিজেনদের।
ষষ্ঠীর দিন মা ও ভাইয়ের সঙ্গে পূজা মণ্ডপে আসেন তিনি। লক্ষ্মী মেয়ের মতো পূজো দেখেছেন। মাঝে মা কাজলকে আদরে ভরিয়েছেন। কখনও ভাইয়ের সঙ্গে খোশগল্পে মেতেছেন। আগে কখনও পুজোর সময় মুম্বাইয়ে থাকতে দেখা যায়নি নিসাকে।
এবার অষ্টমীর দিনেও পূজো প্যান্ডেলে তিনি, সঙ্গে বন্ধু ওরি। দুইজনে মিলে অঞ্জলি দিলেন। বড় বোনের মতো ভাই যুগকে চোখে চোখে রাখছেন। দিদিমা তনুজা এলেন পূজামণ্ডপে, বয়স অনেকটাই হয়েছে। চলাফেরায় বেশ অসুবিধা হচ্ছে।
দাদিকে দেখে সঙ্গে সঙ্গেই নিসা জড়িয়ে ধরেন। তনুজার হাত ধরে প্রতিমার সামনে নিয়ে যান। নিমেষে ভাইরাল সেই ছবি। কাজলের মেয়েকে নিয়ে সবসময় কটাক্ষ হলেও এখন তাকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া।
সূত্র: আনন্দবাজার
Posted ১০:৩০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh