Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

কুলাউড়ায় বন্যাদুর্গতদের মাঝে বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্কের নগদ অর্থ বিতরণ

মৌলভীবাজার :   |   বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪

কুলাউড়ায় বন্যাদুর্গতদের মাঝে বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্কের নগদ অর্থ বিতরণ

যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্কের (ইনক) সহযোগীতায় কুলাউড়ায় বন্যাদুর্গত এলাকার দুই শতাধির পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। ৩ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুরে কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়ন পরিষদের হলরুমে এ অর্থ বিতরণ করা হয়। সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের সভাপতি মোঃ নাজমুল ইসলামের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক জসীম চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিলাগাঁও ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মালিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, টিবিএফ’র চেয়ারম্যান মইনুল ইসলাম শামীম, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, সাধারণ

সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মোঃ সাইফুল ইসলাম খান, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ময়নুল হক পবন,অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন কবির প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক মেম্বার সুলতান আহমদ, প্রেসক্লাবের সহ-সম্পাদক তাজুল ইসলাম, স্বদেশ প্রতিদিন প্রতিনিধি আশরাফুল ইসলাম জুয়েল, অনুলিপি কুলাউড়ার প্রতিষ্টাতা আশিকুল ইসলাম বাবু, মানব ঠিকানার রিপোর্টার আব্দুছ ছালিক। উল্লেখ্য, সংগঠনের পক্ষ থেকে ২ শত জনকে নগদ ১ হাজার করে মোট ২ লক্ষ টাকা উপহার দেওয়া হয়।

Posted ৫:১১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: weeklybangladesh@yahoo.com

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.