Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

আমেরিকায় ফ্যামিলি স্পন্সরশিপে নতুন নিয়ম

বাংলাদেশ রিপোর্ট :   |   বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

আমেরিকায় ফ্যামিলি স্পন্সরশিপে নতুন নিয়ম

এআই দ্বারা নির্মিত ছবি

আমেরিকায় ফ্যামিলি ইমিগ্রেশনে বড় পরিবর্তন আসছে। নতুন নিয়ম এবং নতুন প্রস্তাবিত বিল- দুটো নিয়েই বিভ্রান্তি চলছে। যারা দেশ থেকে তাদের বাবা-মা ও সন্তান, স্ত্রী বা স্বামীদের যুক্তরাষ্ট্রে বৈধভাবে আনবেন, তাদের জন্য বিষয়গুলো জানা আবশ্যক। কার্যকর হওয়া নতুন গাইডলাইন গত ১ আগস্ট ২০২৫ থেকে ইউএসসিআইএস ফ্যামিলি-বেসড আবেদনের জন্য নতুন গাইডলাইন কার্যকর করেছে, যা এখন পলিসি ম্যানুয়ালে যুক্ত হয়েছে। এটি পেন্ডিং এবং নতুন – দুই ধরনের আবেদনের জন্যই প্রযোজ্য।

মূল পরিবর্তনগুলো হলো: Form I-130 এ পারিবারিক সম্পর্ক প্রমাণে আরও স্পষ্ট প্রমাণ লাগবে, বিশেষ করে বিয়ের ক্ষেত্রে জালিয়াতি ঠেকাতে। একাধিক পিটিশনে নজরদারি: একই স্পন্সরের একাধিক বা সম্পর্কিত পিটিশনে অসঙ্গতি পেলে বাড়তি যাচাই হবে। ইন্টারভিউ বাধ্যতামূলক করা হয়েছে। সম্পর্কের সত্যতা যাচাইয়ে যাদের জন্য আবেদন করা হয়েছে, তাদের প্রত্যেককে ব্যক্তিগত ইন্টারভিউ’র মুখোমুখি হতে হবে।স্ট্যাটাস না থাকলে পিটিশন অনুমোদিত হলেও বৈধ স্ট্যাটাস না থাকলে Notice to Appear ইস্যু হতে পারে।

এছঅড়া অ্যাফিডেভিট অফ সাপোর্ট (আই-৮৬৪) এ প্রস্তাবিত কড়াকড়ি: DHS 8 CFR 213a আপডেট করার পরিকল্পনা করছে। নতুন প্রস্তাবে স্পন্সরকে প্রমাণ করতে হবে তার পর্যাপ্ত সম্পদ আছে। এর জন্য ক্রেডিট স্কোর, শেষ ৩ বছরের ট্যাক্সের সার্টিফাইড কপি এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য জমা দেওয়ার নিয়ম আনার প্রস্তাব এসেছে। ডিভোর্স হলেও স্পন্সরশিপের দায়িত্ব শেষ হবে না। সবচেয়ে বড় প্রস্তাবিত বিল – Americans First Immigration Act: গত ৩০ এপ্রিল ২০২৬ তারিখে রিপাবলিকান কংগ্রেসম্যান ব্যারি মুর এই বিলটি আনেন। এটি এখনো আইনে পরিণত হয়নি, কিন্তু পাস হলে ফ্যামিলি ইমিগ্রেশন আমূল বদলে যাবে:

ডাইভারসিটি ভিসা লটারি (গ্রিন কার্ড লটারি) পুরোপুরি বাতিল হবে। এটি ট্রাম্প প্রশাসন ২০২৫ সালের ডিসেম্বরে স্থগিত করেছিল। ফ্যামিলি স্পন্সরশিপ শুধু স্পাউস এবং অপ্রাপ্তবয়স্ক সন্তানের মধ্যে সীমাবদ্ধ থাকবে। বাবা-মা, ভাই-বোন এবং প্রাপ্তবয়স্ক সন্তানরা আর ফ্যামিলি ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন না। এমপ্লয়মেন্ট গ্রিন কার্ডের পরিবর্তে পয়েন্ট-বেসড মেরিট সিস্টেম আসবে, যেখানে বয়স, শিক্ষা, ইংরেজি দক্ষতা এবং বেতনের উপর পয়েন্ট দেওয়া হবে।

অতএব সংশ্লিষ্টদের করণীয় হচ্ছে, এ মুহূর্তে বর্তমান আইনই বহাল আছে। বিলটি এখনো প্রস্তাব পর্যায়ে। I-130 ফাইল করার আগে সংশ্লিষ্টরা একজন স্বীকৃত ইমিগ্রেশন অ্যাটর্নির পরামর্শ নিতে পারেন। USCIS এর অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট সবসময় নতুন ও পরিবর্তিত তথ্য থাকে, সেগুলোও দেখা উচিত।

Posted ১১:২৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: weeklybangladesh@yahoo.com

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.