Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

নিউইয়র্কে ঈদে মীলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল অনুষ্ঠিত

নিউইয়র্ক:   |   শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

নিউইয়র্কে ঈদে মীলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল অনুষ্ঠিত

ছবি : সংগৃহীত

গত ১৫ আগস্ট সিটির গোল্ডেন প্যালেস বাঙ্কোয়েট হলে আনজুমানে আল-ইসলাহ নিউইয়র্ক স্টেট-এর উদ্যোগে পবিত্র ঈদে মীলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা, মীলাদ ও দু‘আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ-এর সভাপতি হযরত আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনজুমানে আল-ইসলাহ ইউএসএ-এর সভাপতি মাওলানা এম এ নূর, স্থায়ী কমিটির সদস্য আল্লামা সৈয়দ সাজেদুল হক, আনজুমানে আল-ইসলাহ ইউএসএ-এর সহ-সভাপতি হাফিজ মাওলানা আবু আবদিল্লাহ মুহাম্মদ আইনুল হুদা এবং সাধারণ সম্পাদক মাওলানা শাব্বীর আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন আনজুমানে আল-ইসলাহ ইউএসএ-এর স্থায়ী কমিটির সদস্য মাওলানা আবুল কাশেম ইয়াহইয়া।
আনজুমানে আল-ইসলাহ নিউইয়র্ক স্টেট-এর সকল সদস্যবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত এ মাহফিলে সভাপতিত্ব করেন হাফিজ মাওলানা কাওছার আহমদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আনজুমানে আল-ইসলাহ নিউইয়র্ক স্টেট-এর সাধারণ সম্পাদক ক্বারী মাহবুবুর রহমান ও সহ সাধারণ সম্পাদক হাফিজ ক্বারী নজম উদ্দিন আহমেদ। অনুষ্ঠানের শুরুতে কালামে পাক থেকে তিলাওয়াত করেন আনজুমানে আল-ইসলাহ নিউইয়র্ক স্টেট-এর সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ আবদুল মুকতাদির তফাদার মনাফ। এরপর নাতে রাসূল ﷺ পরিবেশন করেন সংগঠনের যুব বিষয়ক সম্পাদক ক্বারী রিদওয়ানুল হক শিমুল এবং পার্কচেস্টার চ্যাপ্টার কমিটির প্রচার সম্পাদক ক্বারী নাঈম আহমদ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক হাফিজ পারভেজ সিদ্দিক।
মাহফিলে বক্তব্য রাখেন আনজুমানে আল-ইসলাহ নিউ জার্সি স্টেট-এর ট্রেজারার হাফিজ আলাউদ্দীন সাহেব, আনজুমানে আল-ইসলাহ নিউইয়র্ক স্টেট-এর সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা বুরহান উদ্দিন, শাহজালাল দারুস সুন্নাহ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবদুল হাদী জালালী এবং গাউসিয়া মসজিদের খতিব হাফিজ মাওলানা আবু তাহের। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আনজুমানে আল-ইসলাহ ইউএসএ-এর ট্রেজারার জনাব মুতাহির হুসাইন, সমাজকল্যাণ সম্পাদক হাফিজ জমশেদ হুসাইন, আনজুমানে আল-ইসলাহ নিউইয়র্ক স্টেট-এর সাবেক সভাপতি মাওলানা মুখলিছুর রহমান, ইসলামিক সেন্টার অব মরিসপার্কের ইমাম ও খতিব হাফিজ মাওলানা হুসাইন মুহাম্মদ আরজ আলী, বাংলাবাজার ইসলামিক সেন্টারের প্রধান শিক্ষক হাফিজ বদরুল আলম ও সহকারী শিক্ষক হাফিজ জুবায়ের আহমেদ রাজু এবং জালালাবাদ অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব রুকন হাকিম।
এছাড়াও উপস্থিত ছিলেন আনজুমানে আল-ইসলাহ নিউইয়র্ক স্টেট-এর সম্মানিত উপদেষ্টা হাফিজ এবাদুর রহমান চৌধুরী, উপদেষ্টা মাওলানা শাহান ইয়াহিয়া, সিনিয়র সহ-সভাপতি ক্বারী মালিক শেখ, সহ-সভাপতি মাওলানা জামাল উদ্দিন, ট্রেজারার হাফিজ মাওলানা রওশন আহমদ, প্রচার সম্পাদক ক্বারী আবিদুর রহমান, সহ-প্রচার সম্পাদক আশরাফ হুসাইন শুভ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মনসুর আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মিসবাহ উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক আলহাজ নুরুল ইসলাম এবং সদস্য হেলালুর রহমান খান ও সালেহ আহমদ। মাহফিলের শেষপর্বে বিশেষ অতিথি হাফিজ মাওলানা আবু আবদিল্লাহ মুহাম্মদ আইনুল হুদা-এর পরিচালনায় পবিত্র মীলাদ শরীফ অনুষ্ঠিত হয়। এরপর প্রধান অতিথি হযরত আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী-এর পরিচালনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত হয়।

Posted ৮:৫৩ পূর্বাহ্ণ | শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: weeklybangladesh@yahoo.com

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.