Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

কেন পুত্রবধূর রাজকীয় উপাধি কেড়ে নিলেন ব্রুনেইয়ের সুলতান

বাংলাদেশ অনলাইন ডেস্ক :   |   রবিবার, ১৬ আগস্ট ২০২৬

কেন পুত্রবধূর রাজকীয় উপাধি কেড়ে নিলেন ব্রুনেইয়ের সুলতান

ছবি : সংগৃহীত

রাজপরিবারের জাঁকজমকপূর্ণ বিয়ে আর রাজকীয় জীবনের গল্পে হঠাৎই এল বড় মোড়। ব্রুনেইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ তার এক পুত্রবধূর সব রাজকীয় উপাধি কেড়ে নিয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন থেকে জানা যায়, চলতি মাসের শুরুতে ব্রুনেই দারুসসালামের গ্র্যান্ড চেম্বারলেইনের কার্যালয় এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে, সুলতানের আদেশের পর সিদ্ধান্তটি ‘অবিলম্বে কার্যকর’ করা হয়েছে।

৩৩ বছর বয়সি পেঙ্গিরান রাবিয়াতুল আদাউইয়াহ ব্রুনেইয়ের প্রিন্স আবদুল মালিকের স্ত্রী। তিনি হারিয়েছেন ‘ইয়াং আমাত মুলিয়া পেঙ্গিরান আনাক ইস্তেরি’ রাজকীয় উপাধি।

এখনও স্পষ্ট নয়, রাবিয়াতুল ঠিক কী করেছিলেন। তবে বিবৃতিতে বলা হয়েছে, রাজপরিবারের সদস্য হিসেবে তার আচরণ ছিল ‘অনুপযুক্ত’। তার আচরণ সুলতানের প্রতি অসম্মান প্রদর্শন করেছে এবং রাজপরিবারের সুনাম ক্ষুণ্ন করেছে বলে জানানো হয়েছে।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরটিবি নিউজও জানিয়েছে, রাবিয়াতুলের কর্মকাণ্ড রাজতন্ত্রের সুনাম ক্ষুণ্ন করেছে। তবে ঠিক কোন ঘটনা বা আচরণের কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

রাবিয়াতুল ও প্রিন্স আবদুল মালিকের বিবাহবিচ্ছেদ হয়েছে কি না, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। অর্থাৎ রাজকীয় উপাধি হারালেও তিনি এখনো রাজপরিবারের সদস্য।

২০১৫ সালে বন্দর সেরি বেগাওয়ানের রাজপ্রাসাদে প্রিন্স আবদুল মালিককে বিয়ে করেন রাবিয়াতুল। রাজকীয় সেই বিয়ের আনুষ্ঠানিকতা চলে টানা ১০ দিন।

বর্তমানে এই দম্পতির চার সন্তান রয়েছে। মায়ের রাজকীয় উপাধি বাতিল হলেও সন্তানদের উপাধিতে কোনো প্রভাব পড়েনি বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

এর আগেও রাজপরিবারের সদস্যদের উপাধি প্রত্যাহার করেছেন সুলতান। ২০০৩ সালে দ্বিতীয় স্ত্রী মারিয়াম আবদুল আজিজ এবং ২০১০ সালে তৃতীয় স্ত্রী আজরিনাজ মাজহার হাকিমের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর তাদের রাজকীয় উপাধি কেড়ে নেয়া হয়েছিল।

৮০ বছর বয়সী সুলতান হাসানাল বলকিয়াহ ১৯৬৮ সালে ব্রুনেইয়ের ২৯তম সুলতান হিসেবে সিংহাসনে বসেন। তেলসমৃদ্ধ দেশটির রাজধানী বন্দর সেরি বেগাওয়ানে তার বাসভবন ইস্তানা নুরুল ইমান। বিশ্বের অন্যতম বৃহৎ আবাসিক প্রাসাদটিতে রয়েছে ১ হাজার ৭৮৮টি কক্ষ।

Posted ৮:৪০ পূর্বাহ্ণ | রবিবার, ১৬ আগস্ট ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: weeklybangladesh@yahoo.com

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.