Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুলের প্রস্তাবক ও সমর্থক কারা?

বাংলাদেশ অনলাইন ডেস্ক :   |   বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুলের প্রস্তাবক ও সমর্থক কারা?

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছ থেকে দলীয় মনোনয়নপত্র নিচ্ছেন রাষ্ট্রপতি পদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা আড়াইটার দিকে বিএনপির একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনি কর্তা এএমএম নাসির উদ্দিনের কাছে এ মনোনয়নপত্র জমা দেয়। মির্জা ফখরুলের মনোনয়নপত্রে প্রস্তাবক হিসেবে সই করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য ড. আবদুল মঈন খান। সমর্থক হিসেবে সই করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

এর আগে বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হয়।

চূড়ান্ত সিদ্ধান্তের পর আনুষ্ঠানিকভাবে তার হাতে মনোনয়নপত্র তুলে দেন দলের চেয়ারম্যান তারেক রহমান। এ সময় স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার সময় একজন প্রস্তাবক ও একজন সমর্থকের নাম নির্বাচন কমিশনকে জানাতে হয়। সিদ্ধান্ত অনুযায়ী দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান দলের প্রার্থীর পক্ষে প্রস্তাবক হয়েছেন। আর তাকে সমর্থন জানাবেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

তফশিল অনুযায়ী, রাষ্ট্রপতি পদে ভোট হবে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে। মনোনয়নপত্র বাছাই ১৬ আগস্ট। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট।

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের পক্ষ থেকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করা হয়েছে। ১৬ আগস্টের মধ্যে এদের মধ্যে যদি কেউ প্রার্থিতা প্রত্যাহার না করেন তাহলে রাষ্ট্রপতি পদে ভোট অনুষ্ঠিত হবে।

সবশেষ দীর্ঘ প্রায় ৩৫ বছর আগে ১৯৯১ সালে রাষ্ট্রপতি পদে ভোট হয়েছিল। এই সময়ের মধ্যে বাংলাদেশ সাত জন রাষ্ট্রপতি পেয়েছে। বিরোধী দলের প্রার্থী না থাকায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন।

Posted ৪:৫৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2357 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: weeklybangladesh@yahoo.com

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.