শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ক্যাটরিনাকে শুভেচ্ছা জানালেন দীপিকা

বাংলাদেশ অনলাইন :   |   শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

ক্যাটরিনাকে শুভেচ্ছা জানালেন দীপিকা

বলিউড তারকা ক্যাটরিনা ও দীপিকা। ছবি : সংগৃহীত

বলিউড অভিনেতা রণবীর কাপুরের দুই সাবেক প্রেমিকা দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফের মধ্যে সম্পর্ক নিয়ে একটা তিক্ততা রয়েছে। একসময় তারা দুজনেই অভিনেতার সঙ্গে প্রেমে মজে ছিলেন। পরে রণবীর কাপুর তাদের কাছ থেকেই সরে দাঁড়ান। এরপর দুই নায়িকার দূরত্ব বেড়ে যায়। তবে সময়ের ব্যবধানে সব দূরত্ব যেন মুছে গেল। কারণ ক্যাটরিনার সুখবরই দীপিকার মন থেকে তিক্ততা সরে যায়, যা বললেন অভিনেত্রী।

সম্প্রতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল সামাজিক মাধ্যমে তাদের সংসারে নতুন অতিথির আগমনের সুখবর দিয়েছেন। এ খবরে উচ্ছ্বসিত তাদের ভক্ত-অনুরাগীরা। কয়েক মাস ধরে চলতে থাকা নানা জল্পনা-কল্পনার পর নিজেদের এই আনন্দের খবর শেয়ার করে নিয়েছেন ভিকি-ক্যাটরিনা।

সামাজিক মাধ্যমে একটি পোস্ট শেয়ার করে তারা লিখেছেন, আমাদের জীবনের সেরা অধ্যায় শুরু হতে চলেছে একরাশ আনন্দ নিয়ে। তাই হৃদয় আজ পরিপূর্ণ। আর এ সুসংবাদে বলিউড তারকারাও শুভেচ্ছা জানিয়েছেন নতুন এ দম্পতিকে।

আর ক্যাটরিনার এ সুসংবাদে দীপিকা পাড়ুকোনও চুপ থাকতে পারেননি, জানালেন শুভেচ্ছা। পুরোনো সব তিক্ততা ভুলে ক্যাটরিনাকে অভিনন্দন জানিয়েছেন অভিনেত্রী। তার এ মন্তব্যটি ভক্ত অনুরাগীদের নজর কেড়েছে, যা তাদের মধ্যে পুরোনো সব ঝগড়া-বিবাদের স্মৃতিকে মুছে দিয়েছে।

Posted ৮:২৩ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ডিপজলের বিয়ে!

(1482 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.